০৮:১০ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo আবেদ রাজার বক্তব্যের কড়া জবাব দিল কুলাউড়া বিএনপি Logo আগামীকাল বড়লেখায় আসছেন মুফতি সৈয়দ ফয়জুল করিম চরমোনাই Logo আর কারও জার্সিতে ‘ফাইভ স্টার’ নেই- মনে করিয়ে দিলেন ব্রাজিল তারকা Logo লোহাগাড়ায় ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষে আহত ৪ Logo ‘বাজেট’ শব্দটি কীভাবে এল, আয়-ব্যয়ের হিসাবের বাইরেও যা জানা জরুরি Logo ৪ লাখ টাকার বেশি বেতনে টিআইবিতে চাকরির সুযোগ Logo লিডিং ইউনিভার্সিটির ‘ইইই’ বিভাগে রেকর্ড ভর্তি ও ৪৫তম ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন Logo এএসপি পরিচয়ে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়, অবশেষে আটক Logo কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীতকরণ Logo রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত

পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা

ষাটমাকন্ঠ ডেস্ক
  • আপডেট সময় : ১০:৪৮:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬
  • / 60

আসিফ মাহমুদ সজীব ভুইয়া, আরিফুল ইসলাম আদীব, তারিকুল ইসলাম, আবদুর রহমান আফজাল ও মোবাশ্বের আলী।

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের ১২টি সিটি করপোরেশনের মধ্যে পাঁচটিতে মেয়র পদে প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। রোববার রাতে রাজধানীর বাংলামোটরে রূপায়ণ ট্রেড সেন্টারে দলের অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে মেয়র পদপ্রার্থীদের নাম ঘোষণা করেন দলের আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

নাহিদ জানান, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনে আরিফুল ইসলাম আদীব এনসিপির হয়ে মেয়র পদে লড়বেন। কুমিল্লা সিটি করপোরেশনে প্রার্থী হবেন অ্যাডভোকেট তারিকুল ইসলাম, সিলেট সিটি করপোরেশনে অ্যাডভোকেট মো. আবদুর রহমান আফজাল এবং রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে মো. মোবাশ্বের আলী এনসিপির হয়ে মেয়র পদে লড়বেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দলের সদস্যসচিব ও সংসদ সদস্য আখতার হোসেন, মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, এনসিপির স্থানীয় সরকার নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও দলের মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম প্রমুখ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী ঘোষণা

আপডেট সময় : ১০:৪৮:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬