০৮:০৭ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo আবেদ রাজার বক্তব্যের কড়া জবাব দিল কুলাউড়া বিএনপি Logo আগামীকাল বড়লেখায় আসছেন মুফতি সৈয়দ ফয়জুল করিম চরমোনাই Logo আর কারও জার্সিতে ‘ফাইভ স্টার’ নেই- মনে করিয়ে দিলেন ব্রাজিল তারকা Logo লোহাগাড়ায় ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষে আহত ৪ Logo ‘বাজেট’ শব্দটি কীভাবে এল, আয়-ব্যয়ের হিসাবের বাইরেও যা জানা জরুরি Logo ৪ লাখ টাকার বেশি বেতনে টিআইবিতে চাকরির সুযোগ Logo লিডিং ইউনিভার্সিটির ‘ইইই’ বিভাগে রেকর্ড ভর্তি ও ৪৫তম ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন Logo এএসপি পরিচয়ে ভয়ভীতি দেখিয়ে অর্থ আদায়, অবশেষে আটক Logo কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীতকরণ Logo রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্প অনুভূত

ফ্রান্সে কাউন্সিলর হলেন বাংলাদেশি বংশোদ্ভূত তানিয়া তুনু

ষাটমাকন্ঠ ডেস্ক
  • আপডেট সময় : ০৮:২৯:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬
  • / 75

কাউন্সিলর হলেন বাংলাদেশি বংশোদ্ভূত তানিয়া তুনু

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি
ফ্রান্সের পৌরনির্বাচনে বাংলাদেশি বংশোদ্ভূত তানিয়া তুনু কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন। রোববার (২২ মার্চ) দ্বিতীয় দফার ভোটে তিনি গার্ঝ-লে-গোনেস এলাকা থেকে জয় লাভ করেন।

তানিয়া তুনু লা ফ্রঁস হিউমানিস্ত পার্টির সমর্থিত প্যানেল থেকে নির্বাচনে অংশ নিয়ে বিজয়ী হন। তাঁর বাড়ি বাংলাদেশের সুনামগঞ্জ জেলায় এবং পেশায় তিনি একজন আইনজীবী।

তার এই অর্জন প্রবাসী বাংলাদেশি কমিউনিটির জন্য গর্বের পাশাপাশি বিশেষ করে নারীদের জন্য অনুপ্রেরণার উদাহরণ হিসেবে দেখা হচ্ছে।

নির্বাচনের পর প্রতিক্রিয়ায় তানিয়া তুনু বলেন, তিনি স্থানীয় কমিউনিটির উন্নয়ন ও কল্যাণে কাজ করতে চান। মানুষের আস্থা ধরে রেখে তাদের পাশে থাকার প্রতিশ্রুতিও দেন তিনি।

ফ্রান্সের মূলধারার রাজনীতিতে বাংলাদেশি নারীদের অংশগ্রহণ এখনো কম, তবে তানিয়ার এই অর্জন সেই অবস্থার পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে।এদিকে এবারের নির্বাচনে আরও চারজন বাংলাদেশি বংশোদ্ভূত প্রার্থী কাউন্সিলর হিসেবে নির্বাচিত হয়েছেন। তারা হলেন-নাহিদুল মোহাম্মদ (সাঁ-দেনি), দাবাড়ু ফাহিম মোহাম্মদ (ক্রেতেই), কৌশিক রাব্বানী (স্তাঁ) এবং ক্রিকেটার জুবায়েদ আহমেদ (ইভ্রি-সুর-সেন)।

বিশ্লেষকদের মতে, এই সাফল্য ফ্রান্সে বাংলাদেশি প্রবাসীদের রাজনৈতিক অংশগ্রহণের ক্ষেত্রে একটি ইতিবাচক অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ফ্রান্সে কাউন্সিলর হলেন বাংলাদেশি বংশোদ্ভূত তানিয়া তুনু

আপডেট সময় : ০৮:২৯:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬