০৯:০৫ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

সর্বোচ্চসংখ্যক আসন জিতে সরকার গঠনের আশা জামায়াতের

ষাটমাকন্ঠ ডেস্ক
  • আপডেট সময় : ১২:১১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬
  • / 218

সংবাদ সম্মেলনে কথা বলেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের বলেছেন, ‘আমরা আশা করছি, বিপুল ভোটে সর্বোচ্চসংখ্যক আসনে জয়লাভ করে সরকার গঠন করব, ইনশা আল্লাহ।’ আজ বৃহস্পতিবার রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘সরকার ও নির্বাচন কমিশন ভালো নির্বাচনের প্রতিশ্রুতি করেছিল। তারা তাদের প্রতিশ্রুতি রেখেছে। সবাই যার যার অবস্থান থেকে চেষ্টা করেছেন, এই চেষ্টার ফলেই বাংলাদেশে একটি ঐতিহাসিক নির্বাচন হয়েছে।’

শরীয়তপুর-২, কুমিল্লা-৮ এবং পটুয়াখালী-১ আসনে কিছু অনিয়মের কথা তুলে ধরেন জামায়াতের সহকারী সেক্রেটারি। তিনি বলেন, ‘কোথাও আমাদের এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি। কোথাও নির্বাচন সংশ্লিষ্টদের হুমকি দেওয়া হয়েছে। বিষয়গুলো আমরা তাৎক্ষণিক নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট প্রশাসনকে জানিয়েছি।’

জুবায়ের বলেন, ‘একটি সচেতন সমাজ সব ধরনের অপচেষ্টা রুখে দিতে পারে, বাংলাদেশের মানুষ তা দেখিয়ে দিয়েছে।’ দেশের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও সচেতনতাই একটি সুন্দর নির্বাচন উপহার দিয়েছে বলেও জানান তিনি।

ভোট গণনা ও ফলাফল বিষয়ে জুবায়ের বলেন, ‘গণনা ও ফলাফল যাতে সুষ্ঠু হয় আমরা তা পর্যবেক্ষণ করব। আমরা একটু পরেই ইসিতে যাব।’ তিনি বলেন, দেশবাসী ও নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানাই, কিছু ত্রুটি থাকলেও সামগ্রিকভাবে সুন্দর ও অংশগ্রহণমূলক নির্বাচন হয়েছে। যেসব হামলা ও অনিয়ম হয়েছে, ইসিসহ সংশ্লিষ্ট সকলের প্রতি দেখার অনুরোধ জানাচ্ছি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সর্বোচ্চসংখ্যক আসন জিতে সরকার গঠনের আশা জামায়াতের

আপডেট সময় : ১২:১১:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬