১২:২০ অপরাহ্ন, বুধবার, ২২ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কনটেন্ট ক্রিয়েটর’ পরিচয়ে অনুমতি ছাড়া ভিডিও প্রচার করলে দ্রুত বিচার আইনে ব্যবস্থা Logo বড়লেখায় এসএসসি ও সমমানের পরীক্ষার্থী ৩৮৩০, প্রথম দিনে অনুপস্থিত ২৫ জন Logo জুড়ীতে হাম-রুবেলা টিকাদান কর্মসূচি শুরু Logo ১০০ কোটির মালিক, তবু যাতায়াত অটোয়, ভাইরাল মুম্বইয়ের ব্যবসায়ীর জীবনযাত্রার পোস্ট! Logo ফ্রান্সের অরলিয়ন্সে বাংলাদেশি কমিউনিটির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত Logo ইউক্রেন-রাশিয়া যুদ্ধে মৌলভীবাজারের যুবক নিহত Logo জামায়াত এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি Logo জুড়ীতে প্রধান শিক্ষক নিখোঁজ, মোটরসাইকেল ও জামাকাপড় উদ্ধার Logo বড়লেখায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু, লাশ উদ্ধার Logo শিক্ষার্থীদের জন্য রেজিস্ট্রেশন শুরু, শেষ সময় ২৭ এপ্রিল

সরকারের দায়িত্ব শেষে উপদেষ্টারা কে কী করবেন

ষাটমাকন্ঠ
  • আপডেট সময় : ০৮:১৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬
  • / 50

উপরে বাঁ থেকে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ, আইন উপদেষ্টা আসিফ নজরুল, পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন ও খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার; নিচে বাঁ থেকে জ্বালানি উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ওই বছরের ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। দেড় বছর পর বৃহস্পতিবার ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে গণভোট অনুষ্ঠিত হওয়ার মাধ্যমে কার্যত এই সরকারের মেয়াদ শেষ হচ্ছে। নির্বাচনের পর নতুন সরকারের শপথের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শেষ হবে অন্তর্বর্তী সরকারের দায়িত্বকাল।

তবে বিদায়ের সুর বেজে গেছে গত মঙ্গলবার থেকেই। জাতীয় নির্বাচনের আগে ওই দিন ছিল শেষ কর্মদিবস। এ উপলক্ষে অনেক উপদেষ্টা মন্ত্রণালয়ে আনুষ্ঠানিক বিদায়ী অনুষ্ঠান করেছেন, যদিও তাঁরা এখনো দায়িত্বে আছেন। নির্বাচনের আগের দিন বুধবার ছিল সরকারি ছুটি। তাই কেউ বাসায় সময় কাটিয়েছেন, কেউ অংশ নিয়েছেন বিভিন্ন অনুষ্ঠানে, আবার কেউ অফিসেও গেছেন।

বর্তমানে উপদেষ্টা পরিষদের সদস্যসংখ্যা প্রধান উপদেষ্টাসহ ২১। এ ছাড়া উপদেষ্টা পদমর্যাদায় বিশেষ সহকারী, বিশেষ দূত ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মিলিয়ে আছেন চারজন। প্রতিমন্ত্রীর পদমর্যাদায় প্রধান উপদেষ্টার চারজন বিশেষ সহকারীও রয়েছেন।

কর্মব্যস্ত সময় কাটান প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস কর্মব্যস্ত সময় কাটান। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনসের (আনফ্রেল) সাত সদস্যের একটি নির্বাচন পর্যবেক্ষক দল রোহানা হেট্টিয়ারাচ্ছির নেতৃত্বে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করে।

বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনসের (আনফ্রেল) একটি নির্বাচনী পর্যবেক্ষক দল প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন
বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনসের (আনফ্রেল) একটি নির্বাচনী পর্যবেক্ষক দল প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেনছবি : চিফ এ্যাডভাইজার জিওবি

এ ছাড়া যমুনায় আরেকটি বিদেশি নির্বাচন পর্যবেক্ষক প্রতিনিধিদলও তাঁর সঙ্গে সাক্ষাৎ করেছে। প্রধান উপদেষ্টা রাজধানীর গুলশান মডেল স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেবেন।

আবারও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ফিরবেন অর্থ উপদেষ্টা

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানান, আজ তিনি বাসায় ছিলেন। তবে আইন অনুযায়ী গুরুত্বপূর্ণ দুটি ফাইলে সই করেছেন।

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ
অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ

দায়িত্ব শেষে তিনি আবার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে যোগ দেবেন। উপদেষ্টার দায়িত্ব নেওয়ার আগে তিনি সেখানে কর্মরত ছিলেন। ইতিমধ্যে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাঁর সঙ্গে যোগাযোগ করেছে। তিনি জানান, কিছুদিন বিশ্রাম নিয়ে মার্চের দিকে যোগ দেওয়ার পরিকল্পনা আছে। সরকারি বাসায় থাকতেন না বলে বাসা ছাড়ার প্রশ্ন নেই তাঁর।

শিক্ষকতায় ফিরবেন আসিফ নজরুল

আইন উপদেষ্টা আসিফ নজরুল আজ সকালে সংসদ সচিবালয়ে গিয়েছিলেন। সংসদ সদস্যদের শপথ গ্রহণের প্রস্তুতি দেখেছেন। সেখান থেকে ফিরে দুপুরের পর বিচার বিভাগ–সংক্রান্ত একটি সভা করেছেন। সন্ধ্যার পর প্রধান উপদেষ্টার বাসভবনে একটি সভায় অংশ নেন।

আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল
আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল

অধ্যাপক আসিফ নজরুল বলেন, নির্বাচনের পর উপদেষ্টার দায়িত্ব শেষে তিনি আবার আগের পেশায় অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতায় ফিরে যাবেন। এ ছাড়া মৌলিক বিষয়ে লেখালেখি ও গবেষণা করবেন। তিনি বলেন, ‘খুব অপেক্ষায় আছি, কখন আমার সেই প্রিয় জীবনে ফিরে যাব।’

লেখালেখিতে ফিরতে চান পররাষ্ট্র উপদেষ্টা

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেন, আজ সকাল সাড়ে ১০টায় তিনি মন্ত্রণালয়ে যান এবং বেলা দেড়টা পর্যন্ত প্রয়োজনীয় কাগজপত্র গোছান। পরে বাসায় ফিরে বিকেলেও কিছু দাপ্তরিক কাজ করেন।

পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন

সরকারি দায়িত্ব শেষে কী করবেন-এ প্রশ্নে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘আপাতত কিছুদিন বিশ্রাম নেব। এরপর আগের মতোই লেখালেখিতে ফিরতে চাই।’

গণমাধ্যমে সম্পৃক্ত থাকবেন আলী ইমাম

খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানান, নির্বাচনের আগের দিন বাসায় বন্ধু-স্বজনেরা দেখা করতে এসেছিলেন।

খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার
খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার

দায়িত্ব শেষে তিনি আগের মতোই সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও গণমাধ্যমের সঙ্গে সম্পৃক্ত থাকবেন। উপদেষ্টা হওয়ার আগে তিনি সংবাদপত্রে কলাম লিখতেন।

লেখালেখিতে ফিরবেন ফাওজুল কবির খান

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান আজ বাসায় ছিলেন। নীতিনির্ধারণী কাজ না করলেও ভোট উপলক্ষে রাজধানী ছাড়ার সময় যাত্রীদের যাত্রা নির্বিঘ্ন আছে কি না, সে বিষয়ে খোঁজ নেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন। বিশেষ করে পদ্মা সেতু, যমুনা সেতুসহ গুরুত্বপূর্ণ সড়ক-মহাসড়কে যানজট এড়াতে ব্যবস্থা নিতে বলেন। ট্রেনে অতিরিক্ত ভিড় সামাল দেওয়ার কৌশলও পর্যবেক্ষণ করেন।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান

ফাওজুল কবির খান সরকারি পুলের গাড়ি ফেরত দিচ্ছেন। আগের ব্যক্তিগত গাড়ি বিক্রি করেছিলেন। আজ নতুন গাড়ি কেনার বিষয়ে খোঁজ নিয়েছেন।

সরকারি দায়িত্ব শেষ হওয়ার পরপরই শুরু হবে পবিত্র রমজান মাস। অবসর সময়ে রোজা ও ইবাদতে মনোনিবেশের পরিকল্পনা রয়েছে তাঁর। রমজানের পর আবার লেখালেখি ও বই পড়ায় ফিরবেন।

আবারও বেলায় ফিরবেন রিজওয়ানা হাসান

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান জানান, ভোটের দিনসহ টানা কয়েক দিন ছুটি থাকায় অনেক উপদেষ্টা মঙ্গলবারই আনুষ্ঠানিক বিদায় নেন। তবে তাঁরা এখনো দায়িত্বে আছেন। আজ সকালে বাসায় কাগজপত্র গোছানোর পর রাজধানীর একটি হোটেলে বিদেশি নির্বাচন পর্যবেক্ষকদের জন্য আয়োজিত অনুষ্ঠানে অংশ নেন।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান

নির্বাচন নিয়ে সৈয়দা রিজওয়ানা বলেন, অনেক শঙ্কা ও অপপ্রচার ছিল। আয়োজনে চ্যালেঞ্জও ছিল। এখন নির্বাচন হচ্ছে এবং তিনি আশা করেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ হবে।

দায়িত্ব শেষে সৈয়দা রিজওয়ানা আবার বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) কাজে ফিরবেন।

কিছুদিন নিরিবিলি থাকবেন শারমীন এস মুরশিদ

সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ জানান, মঙ্গলবারই তিনি শেষ অফিস করেছেন। তিনি বলেন, ‘অনেক কাজ সম্পন্ন করতে পেরেছি বলা যাবে না। তবে গুরুত্বপূর্ণ কিছু কাজ করেছি, কিছু কাজ শুরু করে দিতে পেরেছি।’

সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ
সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস মুরশিদ

দায়িত্ব শেষে কিছুদিন নিরিবিলি থাকার পরিকল্পনা রয়েছে এই উপদেষ্টার। জানালেন, উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতা লিখবেন। পাশাপাশি ব্রতীতে ফিরে যাবেন এবং মানবাধিকার বিষয়ে কাজ করবেন। জুলাই গণ-অভ্যুত্থানে যুক্ত নারীদের সঙ্গেও নিবিড়ভাবে কাজ করার ইচ্ছা রয়েছে তাঁর।

নিউজটি শেয়ার করুন

সরকারের দায়িত্ব শেষে উপদেষ্টারা কে কী করবেন

আপডেট সময় : ০৮:১৫:৩৬ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬