বড়লেখার ফকির বাজার ফুটবল টুর্ণামেন্ট–২০২৬: পূর্ণাঙ্গ পরিচালনা কমিটি গঠন
- আপডেট সময় : ০৭:২১:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২০ ডিসেম্বর ২০২৫
- / 198
মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ১নং বর্ণি ইউনিয়নের প্রাণকেন্দ্র ফকির বাজারে আগামী ফকির বাজার ফুটবল টুর্ণামেন্ট–২০২৬ আয়োজনের লক্ষ্যে পূর্ণাঙ্গ পরিচালনা কমিটি গঠন করা হয়েছে। বর্ণি ইউনিয়ন ক্রীড়া সংস্থার উদ্যোগে আয়োজিত এ টুর্ণামেন্টকে ঘিরে এলাকায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে।
নবগঠিত পরিচালনা কমিটির সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন বিশিষ্ট সমাজসেবক ফয়ছল আহমদ এবং সিনিয়র সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ব্যবসায়ী হাজী আবুল হোসেন। সহ-সভাপতি হিসেবে রয়েছেন শেরুজাম্মান চৌধুরী বেনু, আতিকুর রহমান ও আব্দুল্লাহ আল মাহফুজ সুমন।
সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন রুহেল আহমদ। সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন লুলু মিয়া এবং যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন আবুল কালাম লুলাই, আক্তার হোসেন ও বিশ্বজিৎ চন্দন।
সাংগঠনিক সম্পাদক আক্তার হোসেন রেদওয়ান। সহ সাংগঠনিক সম্পাদক হিসেবে রয়েছেন বদরুল ইসলাম, তারেক আহমদ, হিমেল আহমদ ও সাহেদ আহমেদ। ক্রীড়া সম্পাদক দোলোয়ার হোসেন এবং সহ ক্রীড়া সম্পাদক জুবের আহমদ।
প্রচার সম্পাদক মাহিনুর ইসলাম মাহিন। সহ প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন হাবিবুর রহমান ও রাবিদুল ইসলাম। কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পেয়েছেন আব্দুল আলম এবং সহ কোষাধ্যক্ষ নিজাম উদ্দিন ও আব্দুল কাদির। দপ্তর সম্পাদক রুবেল আহমদ এবং সহ দপ্তর সম্পাদক হেনু মিয়া। মিডিয়া সম্পাদক মাহবুবুর রহমান এবং সহ মিডিয়া সম্পাদক সইব উদ্দিন।
কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে রয়েছেন মুসলেহ উদ্দিন, আলম উদ্দিন, ইসমাইল হোসেন, আলতাই হোসেন, জায়েদ হোসেন, আনোয়ার উদ্দিন, রুবেল হোসেন, শাহিন আলম, জবরুল হোসেন, এমরান হোসেন, রানু মিয়া, ফয়ছল আহমদ, এনু মিয়া, সরওয়ার আহমদ, হোসেন আহমদ, সোহেল আহমদ, মনসুর আহেদ, জুম্মান হোসেন, এনায়েত হোসেন, অহিদ আহমদ, নাহিদ হোসেন, আলমগীর হোসেন, সুমন আহমদ, আনোয়ার হোসেন, আলী হোসেন, সেলিম উদ্দিন, উজ্জ্বল আহমেদ, তাহমিদ আহেদ, মনজুর হোসেন, অলি আহমদ, এমাদ উদ্দিন, রাহিম আহমদ, করিম আহমদ, রুবায়েল হোসেন, আব্দুস সামাদ ও আছাদ উদ্দিন।
কমিটি সূত্রে জানা গেছে, খুব শিগগিরই টুর্ণামেন্টের উপদেষ্টা পরিষদ গঠন করে নাম ঘোষণা করা হবে।
টুর্ণামেন্টের শুভ উদ্বোধনী ম্যাচ আগামী ৪ জানুয়ারি ২০২৬ (রোববার) বিকাল ৩টায় ফকির বাজার সরকারি হাসপাতাল সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হবে। টুর্ণামেন্টে চ্যাম্পিয়ন দল পাবে একটি ১০০ সিসি মোটরসাইকেল, যার দাতা লন্ডন প্রবাসী ক্রীড়া সংগঠক আব্দুল বাছিত (গ্রাম—উজিরপুর)। রানার্সআপ দল পাবে একটি উন্নত মানের বড় ফ্রিজ, যার দাতা ফ্রান্স প্রবাসী ক্রীড়া সংগঠক খায়রুল ইসলাম খয়রুল (গ্রাম—মনারাই)। এছাড়া প্রতিটি খেলায় ম্যান অব দ্য ম্যাচ পুরস্কার প্রদান করা হবে, যার দাতা আলী এন্টারপ্রাইজ-এর পরিচালক সাহেদ আহমেদ আলী।















