১২:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo সিলেট ইউনাইটেড জার্নালিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের নতুন কর্মসূচি Logo জামায়াতের বহিস্কৃত এমপি গাজী নজরুলের আসন নিয়ে যা জানালো ইসি Logo সিলেটে হাইড্রোলিক হর্ন ও কাগজপত্রে ত্রুটি: ভ্রাম্যমাণ আদালতে ১১ চালক-মালিককে জরিমানা Logo সুনামগঞ্জে বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে বিজিবি মহাপরিচালক, ৫০০ পরিবারের মাঝে ত্রাণ ও চিকিৎসাসেবা Logo বর্তমান সরকার ক্ষমতায় এসে জুলাইকে উপেক্ষা করে জাতির সাথে প্রতারণা করেছে Logo কুলাউড়ায় কৃষকের মাঝে গাছের চারা সহ বিভিন্ন উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন Logo ভিডিও ভাইরালের পর তরুণীকে দ্বিতীয় স্ত্রী দাবি জামায়াতের এমপি গাজী নজরুলের Logo লাইসেন্স বাতিলের বিরুদ্ধে হাইকোর্টে স্থগিতাদেশ পেলেন না কাজী মঈন উদ্দিন Logo তিন সন্তান ও লক্ষাধিক টাকা নিয়ে স্ত্রী উধাও, মামলা দিয়ে হয়রানি Logo বিএসএফের গুলিতে নিহত মুজিবের পরিবারকে সরকারি সহায়তা দিলেন এমপি শওকতুল ইসলাম

সভাপতি শাফি উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক তাবারুল হক

রিপোর্টার্স এগেইনস্ট করাপশনের (র‍্যাক) নতুন নেতৃত্ব নির্বাচিত

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৪:২৬:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫
  • / 201
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দুর্নীতি বিরোধী সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স এগেইনস্ট করাপশন (র‍্যাক)-এর নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন চ্যানেল এস-এর অ্যাসাইনমেন্ট এডিটর শাফি উদ্দিন আহমদ এবং সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক আমাদের সময়-এর সিনিয়র রিপোর্টার তাবারুল হক।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সংগঠনের বার্ষিক সাধারণ সভা (এজিএম) শেষে সদস্যদের সরাসরি ভোটে আগামী এক বছরের জন্য ১৫ সদস্যবিশিষ্ট এই কমিটি নির্বাচন করা হয়। রাজধানীর সেগুনবাগিচার একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত এজিএমে সভাপতিত্ব করেন র‍্যাকের বিদায়ী সভাপতি আলাউদ্দিন আরিফ।

সহ-সভাপতি পদে ইসলামিক টেলিভিশনের বিশেষ প্রতিনিধি রফিক উজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক পদে সময় টেলিভিশনের সহযোগী জ্যেষ্ঠ প্রতিবেদক তাসলিমুল আলম তৌহিদ এবং সাংগঠনিক সম্পাদক হিসেবে দৈনিক মানবজমিন-এর সিনিয়র রিপোর্টার মারুফ কিবরিয়া নির্বাচিত হন।

অর্থ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন দৈনিক আজকালের খবর-এর সাইফুল ইসলাম মন্টু। দফতর সম্পাদক পদে রাজধানী টেলিভিশনের মাসুদ রানা, প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে সারাবাংলা ডটনেট-এর নাজনীন আক্তার লাকি এবং প্রশিক্ষণ ও কল্যাণ সম্পাদক হিসেবে জিটিভির জান্নাতুল ফেরদৌসি নির্বাচিত হয়েছেন। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক জনকণ্ঠ-এর ফজলুর রহমান।

কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সিনিয়র সাংবাদিক আবুল কাশেম, দৈনিক যুগান্তর-এর আব্দুল্লাহ আল মামুন, দৈনিক ইত্তেফাক-এর জামিউল আহসান শিপু, দৈনিক খবরের কাগজ-এর মতলু মল্লিক ও রূপালী বাংলাদেশ-এর সাইফ বাবলু।

ঢাকা সাংবাদিক ইউনিয়নের একাংশের সভাপতি শহিদুল ইসলামের নেতৃত্বে নির্বাচন পরিচালিত হয়। এ সময় উপস্থিত ছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সভাপতি আবু সালেহ আকন ও সিনিয়র সাংবাদিক তৌহিদুর রহমান।

ষাটমাকন্ঠ/রুমেল

নিউজটি শেয়ার করুন

সভাপতি শাফি উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক তাবারুল হক

রিপোর্টার্স এগেইনস্ট করাপশনের (র‍্যাক) নতুন নেতৃত্ব নির্বাচিত

আপডেট সময় : ০৪:২৬:২৫ অপরাহ্ন, শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫