০১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ফ্রান্সের অরলিয়ন্সে বাংলাদেশি কমিউনিটির প্রথম সাধারণ সভা অনুষ্ঠিত Logo ইউক্রেন-রাশিয়া যুদ্ধে মৌলভীবাজারের যুবক নিহত Logo জামায়াত এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি Logo জুড়ীতে প্রধান শিক্ষক নিখোঁজ, মোটরসাইকেল ও জামাকাপড় উদ্ধার Logo বড়লেখায় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু, লাশ উদ্ধার Logo শিক্ষার্থীদের জন্য রেজিস্ট্রেশন শুরু, শেষ সময় ২৭ এপ্রিল Logo সংরক্ষিত নারী আসনে বিএনপির চূড়ান্ত তালিকা প্রকাশ, বড়লেখা-জুড়ীতে উচ্ছ্বাস Logo কুলাউড়ায় রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি শওকতুল ইসলাম Logo এসএসসি সমমান পরীক্ষার্থীদের নিয়ে বড়লেখায় ছাত্রশিবিরের দোয়া মাহফিল Logo বড়লেখায় ইন্টারন্যাশনাল স্কুলের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা

বাংলামোটরে এনসিপির কার্যালয়ের সামনে ককটেল হামলায় আহত তামিম আহমদ

ষাটমাকন্ঠ প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৭:০০:৫৫ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫
  • / 82
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর বাংলামোটরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কার্যালয়ের সামনে দুটি ককটেল নিক্ষেপ করা হয়েছে। এর মধ্যে একটি ককটেল অবিস্ফোরিত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। সোমবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে।

সরেজমিনে দেখা যায়, ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ। ঘটনার পরপরই সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। আগে থেকেই ওই কার্যালয় এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা অবস্থান করছিলেন।

তাৎক্ষণিকভাবে কারা বা কোন উদ্দেশ্যে ককটেল নিক্ষেপ করেছে, তা জানা যায়নি। পুলিশ ঘটনাটি তদন্ত করছে।

পুলিশের রমনা থানার উপপরিদর্শক (এসআই) অরূপ বলেন, এনসিপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণের সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। এখনো এ বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।

অবশ্য জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এক বার্তায় জানিয়েছে, রাত ১১টায় বাংলামোটরে এনসিপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ হয়েছে। এ সময় পাঁচটি ককটেল মারা হয়, যার মধ্যে একটি বিস্ফোরিত হয়নি। ককটেল মেরে মোটরসাইকেলযোগে পালানোর সময় নিক্ষেপকারী দুজনকে ধাওয়া দিয়ে ধরেন এনসিপির নেতা–কর্মীরা। তাদেরকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। পরে সন্দেহভাজন আরও তিনজনসহ মোট পাঁচজনকে আটক করেছেন এনসিপির নেতা–কর্মীরা। সবাইকে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।

এদিকে, সোমবার রাতে রাজধানীর এনসিপি দলের কেন্দ্রীয় অফিসের সামনে মৌলভীবাজার-১ (বড়লেখা-জুড়ী) আসনের সংসদ সদস্য পদপ্রার্থী তামিম আহমদের ওপর ককটেল হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তিনি আহত হয়েছেন বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

বাংলামোটরে এনসিপির কার্যালয়ের সামনে ককটেল হামলায় আহত তামিম আহমদ

আপডেট সময় : ০৭:০০:৫৫ অপরাহ্ন, সোমবার, ১০ নভেম্বর ২০২৫