০৮:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ১৭ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কুলাউড়ায় হাতের টানে উঠে যাচ্ছে সড়কের কার্পেটিং Logo জুড়ীতে অসহায় পরিবারের মুখে হাসি ফুটালো S&S Charity ও আল হাবিব লতিফিয়া কমপ্লেক্স Logo ভাইরাল সেই পুলিশ কনস্টেবলকে নিজ এলাকায় সংবর্ধনা Logo জুড়ীতে সৈয়দ সিরাজ আলেয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্কুল ব্যাগ বিতরণ, বৃক্ষরোপণ ও সংবর্ধনা অনুষ্ঠান Logo প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানিয়ে বড়লেখায় বিএনপির মিছিল Logo স্পেনকে রুখে দিল বিশ্বকাপ নবাগত কেপ ভার্দে Logo পাকশাইল আইডিয়াল হাই স্কুলের অ্যাডহক কমিটি অনুমোদন, সভাপতি অধ্যক্ষ আসুক উদ্দিন Logo ‘শতাব্দীর আবিষ্কার’ সাবেত ইঞ্জিন, দারিদ্র্য থেকে মুক্তির এক নতুন ইঞ্জিন Logo সীমান্ত ব্যাংকে ‘সিনিয়র রিলেশনশিপ ম্যানেজার’ পদে নিয়োগ Logo কুলাউড়ার আবু সাইদ যুবদলের সহ-সভাপতি মনোনীত

দুর্ঘটনায় স্থবির রেলপথ: কুলাউড়ায় পাহাড়িকা এক্সপ্রেস দ্বিখণ্ডিত

কুলাউড়া উপজেলা প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ১২:১৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫
  • / 258
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেট আখাউড়া সেকশনের ভাটেরা স্টেশন অতিক্রম করার পর মোমিন ছড়া চা বাগান এলাকায় চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেট অভিমুখী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের দুটি বগির সংযোগস্থল ছিড়ে দ্বিখন্ডিত হয়ে যায়। ১৬ অক্টোবর (বৃহস্পতিবার) বিকেল আনুমানিক সাড়ে চার ঘটিকায় এই দুর্ঘটনা কবলিত হয় ট্রেন। এতে কেউ হতাহত না হলে ও যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কুলাউড়ার মুমিন ছড়া এলাকায় দুর্ঘটনা কবলিত পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন, ছবি: ষাটমাকন্ঠ

কুলাউড়া জংশন স্টেশনের রুমান আহমদ জানান, চট্টগ্রাম থেকে সিলেট অভিমুখী আন্তঃনগর পাহাড়িকা এক্সপ্রেস ট্রেন আনুমানিক সাড়ে তিনটার সময় কুলাউড়া স্টেশন ছেড়ে যায়। এর আনুমানিক ৪০ মিনিট পর ট্রেনটি ভাটেরা স্টেশন অতিক্রম করে মোমিন চড়া চা বাগান এলাকায় গেলে হঠাৎ করে দুটি বগির সংযোগস্থলে ছিড়ে যায়।

ট্রেন যাত্রী সোহেল সিদ্দিকী জানান, বিকট শব্দে বিচ্ছিন্ন হয়ে গেলে ট্রেনটি থেমে যায়। এ সময় যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।

কুলাউড়া স্টেশন মাস্টার রুমান আহমদ জানান, কুলাউড়া থেকে ইঞ্জিনিয়ার মেকানিক টিম ঘটনাস্থলে পৌঁছে ট্রেনটি মেরামত করলে পরে গন্তব্যের উদ্দেশে ছেড়ে যাবে। ফলে ট্রেন চলাচল স্বাভাবিক হতে ২ থেকে ৩ ঘন্টা সময় লাগতে পারে।

ষাটমাকন্ঠ/মহি

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

দুর্ঘটনায় স্থবির রেলপথ: কুলাউড়ায় পাহাড়িকা এক্সপ্রেস দ্বিখণ্ডিত

আপডেট সময় : ১২:১৮:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫