০৩:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ০৬ জুন ২০২৬

পবিত্র ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য সুখবর দিল সৌদি আরব

সৌদি গেজেট
  • আপডেট সময় : ০৫:১১:৪২ পূর্বাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • / 191

পবিত্র মসজিদুল হারাম (কাবা শরিফ) তাওয়াফ করছেন মুসল্লিরা।

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সৌদি আরবে অবস্থানকালে যেকোনো ধরনের ভিসাধারী একজন মুসল্লি পবিত্র ওমরাহ পালন করতে পারবেন। দেশটির হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রণালয় থেকে এ খবর নিশ্চিত করা হয়েছে।

ব্যক্তিগত, পারিবারিক, ই-ট্যুরিস্ট, ট্রানজিট, শ্রম ও অন্যান্য ভিসাসহ সব ধরনের ভিসাধারীই ওমরাহ পালনের ক্ষেত্রে নতুন এ সুবিধার আওতায় আসবেন বলে জানিয়েছে মন্ত্রণালয়।

সারা বিশ্ব থেকে আসা ধর্মপ্রাণ মুসলমানরা যেন আরও সহজে ও স্বস্তিতে পবিত্র ওমরাহ পালন করতে পারেন, তা নিশ্চিত করতে চায় সৌদি আরব সরকার। এ জন্য দেশটি ধারাবাহিকভাবে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। নতুন এ উদ্যোগ ওই ধারাবাহিক প্রচেষ্টার অংশ বলে মন্ত্রণালয় উল্লেখ করেছে।

যাঁরা সরাসরি ওমরাহ পালন করতে ইচ্ছুক, তাঁদের জন্য সৌদি আরব কর্তৃপক্ষ সম্প্রতি ‘নুসুক ওমরাহ’ নামের একটি অনলাইন প্ল্যাটফর্ম চালু করেছে। এ প্ল্যাটফর্ম ব্যবহার করে ওমরাহ পালনে ইচ্ছুক ব্যক্তিরা সহজে নিজেদের জন্য উপযুক্ত প্যাকেজ বেছে নিতে ও ওমরাহর ‘অনুমতিপত্র’ সংগ্রহ করতে পারবেন।

এ সমন্বিত ডিজিটাল সেবাব্যবস্থায় ব্যবহারকারীরা খুব সহজে কী কী সেবা চান, তা-ও বেছে নিতে ও সময়সূচি নির্ধারণ করতে পারবেন।

এ বিষয়ে মন্ত্রণালয়ের বিবৃতি প্রকাশ করেছে সৌদি প্রেস এজেন্সি।

বিবৃতিতে বলা হয়, দুই পবিত্র মসজিদের অভিভাবক বাদশাহ সালমান এবং যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের দৃঢ় প্রতিশ্রুতিকে প্রতিফলিত করে এ উদ্যোগ। ইমানদারদের নিরাপদ ও আধ্যাত্মিক পরিবেশে দুই পবিত্র মসজিদ পরিদর্শন ও তাঁদের ধর্মীয় আচার পালন করার সুযোগ দিতে তাঁরা প্রতিশ্রুতিবদ্ধ। পাশাপাশি আল্লাহর এই অতিথিদের অভিজ্ঞতা সমৃদ্ধ ও আধ্যাত্মিক যাত্রা সহজ করতে সেরা সেবা প্রদান নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ তাঁরা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

পবিত্র ওমরাহ পালনে ইচ্ছুকদের জন্য সুখবর দিল সৌদি আরব

আপডেট সময় : ০৫:১১:৪২ পূর্বাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫