১১:৫২ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

নাশকতা প্রতিরোধে সজাগ আছে পুলিশ: আইজিপি

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৬:৪৪:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
  • / 233

পুলিশ সদর দপ্তরে দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা ব্যবস্থা সংক্রান্ত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন আইজিপি বাহারুল আলম।

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম বলেছেন, ধর্মীয় সম্প্রীতি এ সময় যেন বজায় থাকে, কোনো নাশকতা না ঘটে সে জন্য সজাগ আছে পুলিশ। কোনো অপ্রীতিকর ঘটনা বড় না হয় সে জন্য কাজ করা হচ্ছে।

‎আজ মঙ্গলবার সকালে পুলিশ সদর দপ্তরের হল অব ইন্টেগ্রিটিতে শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা ব্যবস্থা সংক্রান্ত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান তিনি।

‎আইজিপি জানান, দেশে ৩১ হাজার ৬০৬টি মণ্ডপে পূজা উদ্‌যাপিত হচ্ছে। সব পূজা মণ্ডপে কড়া নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। পূজাকে কেন্দ্র করে সারা দেশে ৪৯টি ঘটনা হয়েছে। এসব ঘটনায় ১৫টি মামলা হয়েছে, গ্রেপ্তার করা হয়েছে ১৯ জনকে। তবে কোনোটাই বড় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সারাদেশে শান্ত পরিবেশ বজায় থাকার জন্য কাজ করছে পুলিশ।

‎তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে পুরোনো ভিডিও ছেড়ে গুজব ছড়ানো হচ্ছে। পুলিশ সেগুলো নিয়ে কাজ করছে। ‎

‎সম্প্রীতি বিনষ্ট যেন না হয় সে জন্য কাজ করা হচ্ছে বলে জানান পুলিশপ্রধান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নাশকতা প্রতিরোধে সজাগ আছে পুলিশ: আইজিপি

আপডেট সময় : ০৬:৪৪:৩৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫