অফিসার নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন, নেই বয়সসীমা
- আপডেট সময় : ০৪:২১:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫
- / 111
জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে আন্তর্জাতিক বেসরকারি সংস্থা সেভ দ্য চিলড্রেন। প্রতিষ্ঠানটির এমআইসি বিভাগের শূন্য পদে লোকবল নিয়োগ দেওয়া হবে। গত ২৮ সেপ্টেম্বর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: অফিসার, (এমআইসি)।
পদসংখ্যা: ১টি।
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক ডিগ্রি।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন ৪–৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
চাকরির ধরন: চুক্তিভিত্তিক।
প্রার্থীর ধরন: আগ্রহী নারী ও পুরুষ উভয় প্রার্থীরা আবেদন করতে পারবেন।
কর্মক্ষেত্র: অফিসে।
বয়সসীমা: উল্লেখ করা হয়নি।
কর্মস্থল: কক্সবাজার (উখিয়া)।
বেতন: আলোচনা সাপেক্ষে। এ ছাড়া প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও সুযোগ-সুবিধার ব্যবস্থা রয়েছে।
আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ সময়: ৪ অক্টোবর, ২০২৫।
সূত্র: বিজ্ঞপ্তি।


























