ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ইন্টার্ন পদে চাকরি, আবেদন ২০ আগস্টের মধ্যে
- আপডেট সময় : ০৮:১৬:২৪ অপরাহ্ন, বুধবার, ১২ অগাস্ট ২০২৬
- / 51
ব্র্যাক বিশ্ববিদ্যালয়ে ‘কাউন্সেলিং অ্যান্ড ওয়েলনেস সেন্টার’-এ ‘ইন্টার্ন’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়টি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আগ্রহী প্রার্থীরা আগামী ২০ আগস্টের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম ও কর্মস্থল
পদ: ইন্টার্ন-কাউন্সেলিং অ্যান্ড ওয়েলনেস সেন্টার
চাকরির ধরন: ফুল টাইম
কর্মস্থল: ঢাকা-ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের মূল ও রেসিডেনশিয়াল ক্যাম্পাস
অভিজ্ঞতা: অন্তত ১ বছর; বিশ্ববিদ্যালয়ে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।
শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্ত
আবেদনকারীর কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে কাউন্সেলিং সাইকোলজি, ক্লিনিক্যাল সাইকোলজি বা সমমানের বিষয়ে প্রফেশনাল মাস্টার্স ডিগ্রি থাকতে হবে। এ ছাড়া মাস্টার্স পরীক্ষায় অংশগ্রহণকারী (Appeared) প্রার্থীরাও আবেদন করতে পারবেন। শিক্ষাজীবনে ভালো ফলাফল থাকতে হবে।
প্রার্থীর জরুরি পরিস্থিতি সামলানোর অভিজ্ঞতা থাকতে হবে। বাংলা ও ইংরেজিতে ভালো যোগাযোগদক্ষতার পাশাপাশি এমএস অফিস ও ইন্টারনেট ব্যবহারে দক্ষতা প্রয়োজন। একই সঙ্গে গোপনীয়তা রক্ষা, সমস্যা সমাধান এবং দলগতভাবে কাজ করার সক্ষমতা থাকতে হবে।
প্রধান দায়িত্ব
নিয়োগপ্রাপ্ত ইন্টার্নকে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক ও কর্মীদের ব্যক্তিগত, দলগত, দম্পতি, অভিভাবক ও পারিবারিক কাউন্সেলিং সেবা দিতে হবে।
এ ছাড়া বিভিন্ন মনস্তাত্ত্বিক বিষয়ে কর্মশালা ও সেমিনার আয়োজন, মনস্তাত্ত্বিক বিষয়ে গবেষণা এবং নিয়মিত প্রতিবেদন জমা দেওয়ার দায়িত্ব পালন করতে হবে।
কাজের ক্ষেত্রে আমেরিকান কাউন্সেলিং অ্যাসোসিয়েশনের (ACA) নৈতিকতা অনুসরণ করে পেশাদারত্ব ও গোপনীয়তা বজায় রাখতে হবে। প্রয়োজনে বিশ্ববিদ্যালয়ের মূল ও রেসিডেনশিয়াল-উভয় ক্যাম্পাসেই দায়িত্ব পালন করতে হবে।
আবেদন
আগ্রহী ও যোগ্য প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে হবে। আবেদনের শেষ সময় ২০ আগস্ট।
আবেদনপ্রক্রিয়া ও সময়সীমা-
আগ্রহী যোগ্য প্রার্থীদের পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত (সিভি), ভিডিও রেজুমিসহ বা সরাসরি লিংকের মাধ্যমে আবেদন করতে হবে।
অনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা করলে আবেদন বাতিল বলে গণ্য হবে। শুধু বাছাইকৃত প্রার্থীদের সঙ্গেই যোগাযোগ করা হবে। ব্র্যাক ইউনিভার্সিটি একটি সম-অধিকারভিত্তিক প্রতিষ্ঠান এবং যৌন হয়রানির ক্ষেত্রে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে।





















