১১:৫২ পূর্বাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

সিঙ্গাপুরে চিকিৎসাধীন নুরের খোঁজ নিলেন তারেক রহমান

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৫:০৬:৪২ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • / 189

তারেক রহমান ও নুরুল হক নুর। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিঙ্গাপুরে চিকিৎসাধীন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। আজ সোমবার (২৯ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় সন্ধ্যা পৌনে ৭টায় নুরকে ফোন করে তাঁর স্বাস্থ্যের খোঁজখবর নেন তিনি।

নিজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে পোস্ট করে এ তথ্য নিশ্চিত করেছেন দলটির সাধারণ সম্পাদক মো. রাশেদ খান।

গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

পোস্টে রাশেদ খান লেখেন, ‘নুরুল হক নুরের স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আজ বাংলাদেশ সময় ৬.৪৫টায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরকে কল করে স্বাস্থ্যের খোঁজখবর নেন।’

পোস্টে আরও বলা হয়, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সিঙ্গাপুরে চিকিৎসাধীন ডাকসুর সাবেক ভিপি, গণঅধিকার পরিষদের সংগ্রামী সভাপতি নুরুল হক নুরকে কল করেন। এ সময় তিনি নুরুল হক নুরের স্বাস্থ্য ও চিকিৎসা সম্পর্কে জানতে চান। কথোপকথন শেষে তিনি নুরুল হক নুরের পরিপূর্ণ সুস্থতা কামনা করেন।’

উল্লেখ্য, গত ২৯ আগস্ট সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে গণঅধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় সংঘর্ষে জড়ান দুই দলের নেতা-কর্মীরা। এরপর গণঅধিকার পরিষদ কার্যালয়ের সামনে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা দলটির নেতা-কর্মীদের লাঠিপেটা করেন। এতে গুরুতর আহত হন নুরুল হক। লাঠিপেটায় তাঁর মাথায় আঘাত লাগার পাশাপাশি নাকের হাড় ভেঙে যায়।

সেদিন থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিচ্ছিলেন নুরুল হক নুর। ১৫ সেপ্টেম্বর হাসপাতাল থেকে ছাড়পত্র পান তিনি। পরে চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য ২২ সেপ্টেম্বর সিঙ্গাপুর যান নুর।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সিঙ্গাপুরে চিকিৎসাধীন নুরের খোঁজ নিলেন তারেক রহমান

আপডেট সময় : ০৫:০৬:৪২ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫