০৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ২৫ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ছাত্র ফেডারেশনের সভাপতি আরিফ, সম্পাদক মুনা Logo দেশ থেকে ফ্যাসিবাদ, চাঁদাবাজ আর দুর্নীতিবাজ দূর না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে Logo নিট প্রশ্নফাঁস ইস্যু: আন্দোলনের মুখে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান Logo মজুরি বৃদ্ধির দাবিতে সিলেটে চা শ্রমিকদের সড়ক অবরোধ Logo জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য ছাড়ল খেলাফত মজলিস Logo শাবিপ্রবির অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. মোহাম্মদ আকতারুল ইসলাম চৌধুরীর জানাজা ও দাফন সম্পন্ন Logo বড়লেখায় জুলাই গন-অভ্যত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া Logo ভারতের কলকাতায় প্রীতি ম্যাচ খেলতে পারে ব্রাজিল Logo ইতালি জাতীয় দলের নতুন প্রধান কোচ আন্দ্রেয়া পিরলো Logo স্পিকারের দায়িত্বে ব্যারিস্টার কায়সার কামাল

ইসরায়েলি বোমায় গাজার নামকরা শিক্ষক মাটিতে মিশে গেছেন

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ০৫:১৩:১৪ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫
  • / 124

গাজার ইংরেজি শিক্ষক গাদা রাবাহ। ছবি: এক্স

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গাজার পশ্চিমাঞ্চলে আল-মালিয়া রাউন্ড অ্যাবাউটের কাছে বসবাস করতেন ইংরেজি শিক্ষিকা গাদা রাবাহ ও তাঁর ভাই হুসাম। কয়েক দিন আগে ইসরায়েলি বিমান হামলায় তাঁদের বাড়িটি আংশিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। আহত অবস্থায় রাবাহ সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্ধার সহায়তার আবেদনও করেছিলেন।

কিন্তু তিন দিন পর যখন সিভিল ডিফেন্সের উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছান, তখন দেখা যায়-বাড়িটিতে আবারও আঘাত হেনেছে ইসরায়েলি বোমা। দ্বিতীয়বারের আঘাতে বাড়িটি সম্পূর্ণ ধসে পড়েছে। তবে ধ্বংসস্তূপের নিচে রাবাহ কিংবা তাঁর পরিবারের কোনো সদস্যের খোঁজ এখনো পাওয়া যায়নি।

সিভিল ডিফেন্সের মুখপাত্র মাহমুদ বাসাল বলেছেন, ‘টানা কয়েক ঘণ্টা অনুসন্ধানের পর আমাদের দল ফিরে এসেছে। অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, গাদা রাবাহ বা তাঁর পরিবারের অন্য সদস্যদের আমরা খুঁজে পাইনি। বাড়িটি সম্পূর্ণভাবে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।’

মিডল ইস্ট মনিটর জানিয়েছে, এই এলাকাটি আগেও ভয়াবহ হামলার সাক্ষী হয়েছিল। এখানেই যুদ্ধের শুরুতে ছোট্ট শিশু হিন্দ রাজাব ইসরায়েলি আগ্রাসনের শিকার হয়ে প্রাণ হারিয়েছিল।

গাদা রাবাহর ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই লিখেছেন, এটি গাজার হাজারো মানুষের অভিজ্ঞতার প্রতিচ্ছবি-যারা ইসরায়েলি বোমাবর্ষণে বাড়িঘর হারিয়ে ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে লেখা রয়েছে-গাদা রাবাহ কেবল শিক্ষকই ছিলেন না, তিনি ছিলেন শিক্ষার্থীদের অনুপ্রেরণা। ইংরেজি শিক্ষা দিয়ে তিনি তাদের জ্ঞানের আলোয় উজ্জীবিত করেছেন, আত্মবিশ্বাসী করে তুলেছেন। তাঁর অনেক ছাত্রছাত্রী বিদেশে স্কলারশিপ পেয়েছেন। গাজা থেকে বের হওয়ার জন্য বিদেশে স্কলারশিপ ছিল অন্যতম একটি উপায়।

তবে রাবাহ চাইতেন, শিক্ষার্থীরা বিদেশ থেকে শিক্ষা নিয়ে আবারও গাজায় ফিরে যাক এবং নিজেদের সম্প্রদায়ের জন্য কাজ করুক, ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে সোচ্চার হোক।

আরও লেখা হয়েছে-গাদা রাবাহকে ইসরায়েল হত্যা করেছে। কিন্তু তাঁর স্বপ্নকে হত্যা করতে পারেনি। তিনি যে মুক্ত ফিলিস্তিনের স্বপ্ন দেখতেন-যেখানে শিশুরা নির্ভয়ে শিখবে, বড় হবে এবং বিশ্বকে জানাবে নিজেদের অভিজ্ঞতা, সেই স্বপ্নই এখন গাজার মানুষের লড়াইয়ের প্রেরণা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ইসরায়েলি বোমায় গাজার নামকরা শিক্ষক মাটিতে মিশে গেছেন

আপডেট সময় : ০৫:১৩:১৪ অপরাহ্ন, সোমবার, ২৯ সেপ্টেম্বর ২০২৫