০৬:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল সিলেটের বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ Logo মুরারিচাঁদ কলেজের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী-শিক্ষকদের অংশগ্রহণে চড়ুইভাতি Logo ত্রয়োদশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত Logo তৃণমূলে নারীর রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে দলগুলোর নীতিতে পরিবর্তনের আহ্বান Logo বড়লেখায় মহিষকাণ্ডে যুবলীগ ও বিএনপি নেতাসহ তিনজনের বিরুদ্ধে মামলা Logo বড়লেখায় শিক্ষার্থীদের নিয়ে অভিভাবক সমাবেশ Logo কুলাউড়ায় সাংবাদিকদের সঙ্গে স্বদেশমেইল সম্পাদক নজরুল ইসলাম খানের মতবিনিময় Logo জাতীয়তাবাদী পরিবারের উদ্যোগে দাসের বাজারে দুই শতাধিক এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীকে সংবর্ধনা Logo শ্রীমঙ্গলে প্রবাসীর বাসায় আগুন, পুড়ে ছাই দুই ঘর Logo প্রযুক্তি শিক্ষায় নতুন দিগন্ত, রাজধানীর বসিলায় হচ্ছে বিশ্ববিদ্যালয়

আজ মহাষষ্ঠী, শুরু শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা

অজিত রবিদাস, দক্ষিণভাগ প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৯:২২:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫
  • / 281
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সারা দেশে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরু হয়েছে। শনিবার সন্ধ্যায় বোধন, অধিবাস ও আমন্ত্রণের মধ্য দিয়ে মণ্ডপে মণ্ডপে অধিষ্ঠিত হয়েছেন চিন্ময়ী আনন্দরূপিণী দেবী দুর্গা। উলুধ্বনি, শঙ্খধ্বনি আর ঢাক-ঢোলের বাজনায় মুখর হয়ে ওঠে পূজা মণ্ডপগুলো।

আজ রোববার (২৮ সেপ্টেম্বর) মহাষষ্ঠী, যা চলবে রাত ৯টা ৫৭ মিনিট পর্যন্ত। সোমবার মহাসপ্তমী, মঙ্গলবার মহাষ্টমী, বুধবার মহানবমী এবং বৃহস্পতিবার বিজয়া দশমী উদযাপিত হবে। দশমীর দিন বিকেল ৩টায় বিজয়া শোভাযাত্রা বের করা হবে।

এ বছর দেবীর আগমন ‘গজে’ (হাতি), গমন ‘দোলায়’। সনাতন বিশ্বাসে ঘোটক (ঘোড়া) বাহনে আগমনকে অস্থিরতার প্রতীক হিসেবে দেখা হলেও ভক্তদের প্রত্যাশা সকল অশুভ শক্তি দমন করে শুভশক্তির জয় হবে, আর বিসর্জনের আনন্দে মেতে উঠবে হিন্দু সম্প্রদায়।

পূজা মণ্ডপগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অধিকাংশ মণ্ডপেই বসানো হয়েছে সিসিটিভি ক্যামেরা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আজ মহাষষ্ঠী, শুরু শারদীয় দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা

আপডেট সময় : ০৯:২২:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৫