০৫:২৭ পূর্বাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কুলাউড়ায় গাঁজাসহ স্ত্রী গ্রেপ্তার, স্বামী পলাতক Logo কুলাউড়ায় যানজট নিরসনে এমপি’র কঠোর হুঁশিয়ারী Logo সীরাতুন্নবী (সাঃ) মাহফিল উপলক্ষে বড়লেখা কলেজ ছাত্রশিবিরের আলোচনা Logo বিদিশা গুলশান থেকে গ্রেপ্তার, প্রতারণা মামলায় দুই বছরের সাজা Logo বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ে সংবর্ধিত তিন গুণী শিক্ষক Logo প্রকৃতি রক্ষা করেই হাকালুকি হাওর ঘিরে গড়ে উঠতে পারে বাংলাদেশের নতুন পর্যটন অর্থনীতি Logo নিরাপদ ও বৈধ অভিবাসন বিষয়ে সিলেটে কনটেন্ট ক্রিয়েটর ও সাংবাদিকদের কর্মশালা Logo শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ২৫ কোটি টাকা দিল কাফকো Logo লিডিং ইউনিভার্সিটিতে রোবটিকস কর্মশালার সমাপনী অনুষ্ঠান Logo বড়লেখা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের অর্থায়নে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত

বড়লেখায় ৪ প্রতিষ্ঠানকে লক্ষাধিক টাকা জরিমানা

রেদওয়ান আহমদ, বড়লেখা (পৌরসভা) প্রতিনিধি:
  • আপডেট সময় : ০৬:৫৯:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫
  • / 204
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখায় ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে চারটি ব্যবসা প্রতিষ্ঠানকে এক লাখ নয় হাজার টাকা জরিমানা করেছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে বড়লেখা পৌর শহরে এ অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট গালিব চৌধুরী।

আদালত সূত্রে জানা যায়, ভ্রাম্যমাণ আদালত হাজীগঞ্জ বাজারে একটি মুরগির দোকানে অভিযান চালায়। এ সময় ওজনে কম দেওয়ার অপরাধে মুরগি ব্যবসায়ী হাসান আহমদকে ৪ হাজার টাকা জরিমানা করা হয়।
এছাড়া, অনুমোদন ছাড়া বিএসটিআই লোগো ব্যবহার করায় বড়লেখা পিসি হাইস্কুল মার্কেটের ‘আবুল অ্যান্ড ব্রাদার্স’ এবং স্টেশন রোডের ‘দেব ব্রাদার্স’ ও ‘সুমন ট্রেডার্স’কে মোট ১ লাখ ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

ইউএনও গালিব চৌধুরী জরিমানার বিষয়টি নিশ্চিত করে জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। তিনি বলেন, ভোক্তাদের অধিকার নিশ্চিত করতে আমাদের এ কার্যক্রম চলমান থাকবে। ব্যবসায়ীদেরকে অবশ্যই আইন মেনে ব্যবসা পরিচালনা করতে হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বড়লেখায় ৪ প্রতিষ্ঠানকে লক্ষাধিক টাকা জরিমানা

আপডেট সময় : ০৬:৫৯:১৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ সেপ্টেম্বর ২০২৫