০৯:১৭ পূর্বাহ্ন, রবিবার, ৩১ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মইনুল ইসলাম Logo পাহাড় ও সমতলে উন্নয়ন করা বর্তমান সরকারের লক্ষ্য, থাকবেনা কোনো বৈষম্য- মন্ত্রী দীপেন দেওয়ান Logo এনসিপির জুড়ী উপজেলা আহ্বায়ক কমিটি অনুমোদন Logo কুলাউড়ায় এমপি কর্তৃক সাংবাদিকদের ঈদ উপহার নিয়ে পরিকল্পিতভাবে ধুম্রজাল তৈরী করার অপচেষ্টা Logo কোরবানির মাংস বণ্টন নিয়ে বিরোধ: ঈদের নামাজ বাদ দিয়ে সংঘর্ষ, আহত ২৮ Logo বড়লেখায় গভীর রাতে সড়কে নিসচা, লক্ষ্য একটাই মানুষের নির্বিঘ্ন যাত্রা Logo ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন এমপি শওকতুল ইসলাম Logo কুলাউড়া পৌরবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাচ্চু Logo ঈদুল আজহা’র শুভেচ্ছা জানালেন ষাটমাকন্ঠ পত্রিকার সম্পাদক ও বার্তা সম্পাদক Logo শেষ মূহুর্তে জমে ওঠেছে পশুর হাট; কোরবানির হাট কাঁপাচ্ছে নাসীরুদ্দীন পাটওয়ারী

স্বপ্ন নিয়ে পরীক্ষা দিতে গিয়েছিলেন, ফেরার পথে না–ফেরার দেশে ফরিদা

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৬:৫৩:১৬ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫
  • / 253
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের জুড়ী উপজেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন ফরিদা আক্তার (২৪) নামের এক শিক্ষার্থী। ডিগ্রি ফাইনাল বর্ষের প্রথম পরীক্ষায় অংশ নেওয়ার পর বাড়ি ফেরার পথে তার মৃত্যু ঘটে।

নিহত ফরিদা বড়লেখা উপজেলার পূর্ব দক্ষিণভাগ গ্রামের আব্দুল আহাদের মেয়ে। তিনি জুড়ী তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের ২০২০-২১ শিক্ষাবর্ষের নিয়মিত ছাত্রী ছিলেন।

কুলাউড়ায় মেধাবী শিক্ষার্থী রুহুল আমিনের মৃত্যুতে শোকের ছায়া

স্থানীয় ও থানা পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (১৫ সেপ্টেম্বর) ডিগ্রি তৃতীয় বর্ষের ইংরেজি বিষয়ের পরীক্ষা জুড়ী নয়াবাজার আহমদিয়া ফাজিল মাদ্রাসা কেন্দ্রে অনুষ্ঠিত হয়। পরীক্ষা শেষে বিকেল ৫টার দিকে ফরিদা আক্তার ভাইয়ের মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন।

ফেরার পথে চালবন এলাকায় একটি কাভার্ড ভ্যান দেখে তিনি ভাইকে মোটরসাইকেল সাইডে দাঁড়ানোর জন্য বলেন। মোটরসাইকেল সাইডে দাঁড়ানোর সময় ভ্যানটি অপর একটি অটোরিকশা চালিত সিএনজির সঙ্গে মুখোমুখি হয়ে যায়। সাইড দিতে গিয়ে ভ্যানটির পেছনের অংশ ফরিদার মাথায় আঘাত করে, এতে তিনি গুরুতর আহত হন।

স্থানীয়রা তাকে দ্রুত জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। কিন্তু সিলেট যাওয়ার পথে ফরিদা আক্তার মারা যান।

তৈয়বুন্নেছা খানম সরকারি কলেজের ভাইস প্রিন্সিপাল ফরহাদ আহমেদ বলেন, ফরিদা আমাদের কলেজের নিয়মিত এবং মেধাবী ছাত্রী ছিলেন। তার অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আল্লাহ যেন তাকে জান্নাতের উচ্চ মর্যাদা দান করেন এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্যশক্তি দেন।

নিহত ফরিদার অকাল মৃত্যুতে পরিবার, স্বজন ও সহপাঠীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এলাকা জুড়ে শোকের মাতম চলছে এবং সকলে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছেন।

ষাটমাকন্ঠ/এএইচআর/আ

নিউজটি শেয়ার করুন

স্বপ্ন নিয়ে পরীক্ষা দিতে গিয়েছিলেন, ফেরার পথে না–ফেরার দেশে ফরিদা

আপডেট সময় : ০৬:৫৩:১৬ অপরাহ্ন, সোমবার, ১৫ সেপ্টেম্বর ২০২৫