০৮:৫৪ পূর্বাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

অনুমোদিত হজ এজেন্সি ছাড়া টাকা লেনদেন না করার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১২:৩০:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫
  • / 230
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

লাইসেন্সপ্রাপ্ত ও যোগ্য এজেন্সি ছাড়া কাউকে টাকা না দেওয়ার অনুরোধ জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। গত বৃহস্পতিবার ধর্ম মন্ত্রণালয়ের হজ ও ওমরা অনুবিভাগের সিনিয়র সহকারী সচিব মো. তফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্মানিত হজ ও ওমরাহ যাত্রীদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, সম্প্রতি কিছু প্রতারক চক্র ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদিত হজ ও ওমরাহ এজেন্সি না হয়েও বিভিন্ন প্রলোভন দেখিয়ে হজ ও ওমরাহ প্যাকেজ ফেসবুক ও ইউটিউবে প্রচার করে যাত্রীদের আকৃষ্ট করছে। এতে হজ ও ওমরাহ যাত্রীগণ প্রতারণার শিকার হচ্ছেন।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় কর্তৃক প্রতিবছর যোগ্য হজ ও ওমরাহ এজেন্সির তালিকা মন্ত্রণালয়ের ওয়েবসাইট ও হজ পোর্টালে (www.hajj.gov.bd) প্রকাশ করা হয়। এজন্য লাইসেন্সপ্রাপ্ত যোগ্য হজ ও ওমরাহ এজেন্সির তালিকা যাচাই ব্যতীত কাউকে অর্থ না দেওয়ার জন্য অনুরোধ করা হলো।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অনুমোদিত হজ এজেন্সি ছাড়া টাকা লেনদেন না করার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের

আপডেট সময় : ১২:৩০:৩৮ অপরাহ্ন, শনিবার, ২৩ অগাস্ট ২০২৫