১০:৩১ পূর্বাহ্ন, শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo নিজের মাথায় গুলি করে পুলিশ সদস্যের আত্মহত্যা, ভিডিও ভাইরাল Logo বড়লেখায় অন্তঃসত্ত্বা নারীর আল্ট্রাসনোগ্রাম রিপোর্ট নিয়ে বিভ্রান্তি, অতঃপর যা ঘটলো Logo সংস্কৃতির মিলনমেলায় মুখর নটমণ্ডপ প্রাঙ্গণ Logo কেয়ার ভিসার নামে প্রতারণা, স্বেচ্ছাসেবক দলের নেতাসহ ৪ জনের বিরুদ্ধে মামলা Logo ছাত্রশিবিরের ২ দিনব্যাপী ‘সাথী শিক্ষাশিবির’ সম্পন্ন Logo আজ ঐতিহাসিক মুজিবনগর দিবস Logo বাণিজ্য সচিব মাহবুবুর রহমান মারা গেছেন Logo সিলেট শিক্ষাবোর্ডে নতুন বিদ্যালয় পরিদর্শক আবু মুসা মো. তারেক Logo উপজেলা বিজ্ঞান মেলায় বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের সাফল্যের ঝলক Logo বড়লেখায় এসএসসি পরীক্ষার্থীদের শিক্ষা উপকরণ বিতরণ ও মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন

ডাকসু নির্বাচনে ২৮ পদে মনোনয়নপত্র জমা পড়েছে ৫০৯টি

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০২:১১:৩২ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫
  • / 254
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় শেষ হয়েছে। ডাকসুর ২৮ পদে মোট ৫০৯টি মনোনয়নপত্র জমা পড়েছে। এবার বিভিন্ন পদে শিক্ষার্থীরা ৬৫৮টি মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন। সেই হিসাবে ১৪৯টি মনোনয়নপত্র জমা পড়েনি।

আজ বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের তৃতীয় তলায় ডাকসু নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন এক ব্রিফিংয়ে এ তথ্য জানান।

এ সময় ডাকসু নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক কাজী মারুফুল ইসলাম, অধ্যাপক এস এম শামীম রেজা, অধ্যাপক গোলাম রব্বানী, অধ্যাপক নাসরিন সুলতানা, সহযোগী অধ্যাপক শারমীন কবীর উপস্থিত ছিলেন।

অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, ‘আজ (বুধবার) মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল। ডাকসুতে মনোনয়নপত্র বিতরণ করেছিলাম ৬৫৮টি। যার মধ্যে ৫০৯টি মনোনয়নপত্র জমা পড়েছে, ১৪৯টি মনোনয়নপত্র জমা পড়েনি। আমরা এখন এসব মনোনয়নপত্র যাচাই-বাছাই করব। ঘোষিত তফসিল অনুযায়ী আগামীকাল প্রার্থীদের খসড়া তালিকা প্রকাশ করতে কাজ করছি।’

হল সংসদের মনোনয়নপত্র জমার বিষয়ে প্রধান রিটার্নিং কর্মকর্তা বলেন, হল সংসদে সর্বমোট ১ হাজার ৪২৭টি মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে। এর মধ্যে আজ বিকেল সাড়ে ৫টা পর্যন্ত ১২টি হলে ৬৮৯টি মনোনয়নপত্র জমা পড়েছে। এর মধ্যে বঙ্গমাতা ফজিলাতুন্নেছা মুজিব হলে ৩৬টি, কুয়েত মৈত্রী হলে ৩১টি, শামসুন্নাহার হলে ৩১টি, সুফিয়া কামাল হলে ৪০টি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে ৬৮টি, শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ৮০টি, হাজী মুহাম্মদ মুহসীন হলে ৬৪টি, মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ৭৮টি, বিজয় একাত্তর হলে ৬৭টি, স্যার এফ রহমান হলে ৬৭টি, সলিমুল্লাহ মুসলিম হলে ৬২টি এবং ফজলুল হক মুসলিম হলে ৬৫টি মনোনয়নপত্র জমা পড়েছে। বাকি ছয়টি হলের হিসাব এখনো পাওয়া যায়নি।

নির্বাচনের আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে এক প্রশ্নের জবাবে প্রধান রিটার্নিং কর্মকর্তা বলেন, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলের মনোনয়নপত্র সংগ্রহে বাধা দেওয়ার ঘটনায় তদন্ত কমিটি রিপোর্ট জমা দিয়েছে। সেটি যাচাই-বাছাই করে সিদ্ধান্ত নেওয়া হবে। রাতে এ বিষয়ে সভা রয়েছে। আর এখন পর্যন্ত আচরণবিধি লঙ্ঘনের যেসব অভিযোগ এসেছে, তার ভিত্তিতে সঙ্গে সঙ্গে সতর্ক করা হয়েছে। প্রার্থীরা সেটি মেনে নিয়েছে।

নিউজটি শেয়ার করুন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন

ডাকসু নির্বাচনে ২৮ পদে মনোনয়নপত্র জমা পড়েছে ৫০৯টি

আপডেট সময় : ০২:১১:৩২ অপরাহ্ন, বুধবার, ২০ অগাস্ট ২০২৫