০২:৫৪ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদ: তদন্তে ৬২৫ গাছের গোড়া, মালিকের দাবি ধ্বংস হয়েছে ১,২০০ গাছ Logo বড়লেখায় পাতাকুঁড়ি শিশুকিশোর থিয়েটারের নতুন কার্যকরী ও উপদেষ্টা কমিটি গঠন Logo বড়লেখায় চোরাই মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৬ Logo সিসিকের সঙ্গে স্বাস্থ্যসেবার কাজে আগ্রহী সেলফ্লেস ইউকের চিকিৎসক দল Logo একাদশ শ্রেণির অনুত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে মতবিনিময় সভা রোববার Logo ১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ Logo ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম নতুন নৌবাহিনী প্রধান Logo প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের বিশেষ সুবিধার মেয়াদ বাড়ল ৩১ ডিসেম্বর পর্যন্ত Logo ফ্যামিলি কার্ড কর্মসূচিতে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে আবেদন ২৫ জুলাই পর্যন্ত Logo ঈদগাহ বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ে গুণীজন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

কুলাউড়ায় যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে বিএনপি নেতাকর্মীর হত্যার হুমকি

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০৬:৩০:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫
  • / 38
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের কুলাউড়া পৌরসভার সোনাপুর গ্রামের যুক্তরাজ্যে প্রবাসী তোফায়েল আহমদের বাড়িতে বিএনপি নেতাকর্মীর হুমকি দামকির অভিযোগ উঠেছে। এ বিষয়ে তোফায়েল আহমদের বাবা আব্দুল খালিক ১৫ আগস্ট(শুক্রবার) কুলাউড়া থানায় দুই জনের নাম উল্লেখ করে আরও ৪/৫ জনকে অজ্ঞাত করে একটি সাধারন ডায়ারী করেছেন।

পরিবার ও সাধারন ডায়ারী সূত্রে জানা যায়, তোফায়েল আহমদ বর্তমানে যুক্তরাজ্যে বসবাস করেন। তিনি দেশে থাকাবস্থায় আওয়ামীলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। ২০২৪ এর গণঅভুত্থানের ফলে আওয়ামীলীগ সরকারের পতন হলে স্থানীয় বিএনপি/জামায়াত নেতাকর্মীরা তোফায়েলের উপর ক্ষিপ্ত হয়ে কিছুদিন যাবৎ অভিযোগকারীর ছেলের (তোফায়েল) ক্ষতি সাধনের লক্ষ্যে বিভিন্নভাবে পায়তারা করে আসছে এমনকি এলাকায় বলিয়া বেড়াইতেছে। গত ১৪ আগস্ট (বুধবার) বিকাল আনুমানিক সাড়ে ৪ টার দিকে কুলাউড়া পৌরসভার ১ নং ওয়ার্ডের বিএনপির সহ সভাপতি গোলাপ চৌধুরী ও কুলাউড়া পৌরসভার ছাত্রদলের আহবায়ক আতিকুর রহমানের নেতৃত্বে আরো ৪/৫ জন অজ্ঞাতনামা সন্ত্রাসী অভিযোগকারী বাড়িতে আসিয়া ডাকাডাকি করে। অভিযোগকারী (আব্দুল খালিক) বাড়িতে না থাকায় তাহার স্ত্রী সিরিয়া বেগমকে পেয়ে উল্লেখিত গোলাপ চৌধুরী এবং আতিকুর রহমান সহ অজ্ঞাতনামা ব্যক্তিগণ অভিযোগকারী এবং তার ছেলে তোফায়েল আহমদকে হাতের কাছে পেলে তাদেরকে হত্যা করবে মর্মে এবং অভিযোগকারীর পরিবারের সদস্যদের ক্ষতি করিবে মর্মে হুমকি দেয়।

অভিযোগকারী এবিষয়ে ষাটমাকণ্ঠকে জানান, আমার ছেলে তোফায়েল আহমদ দীর্ঘদিন থেকে যুক্তরাজ্যে বসবাস করে। দেশে থাকাকালীন সময় আওয়ামীলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিল। এই কারণে বিএনপি ও জামাতের নেতা কর্মীরা আমার ছেলের উপর আক্রোশান্বিত হয়ে এমনটা করছে। তারা আমার ছেলের বিরুদ্ধে মামলাও দিয়েছে। পুলিশ প্রায়ই আমার ছেলে তোফায়েল আহমদকে গ্রেফতারের জন্য বাড়িতে অভিযান চালায়। আমি আশঙ্কা করছি বিএনপি/জামাত নেতাকর্মীরা যেকোনো সময় আমি সহ আমার পরিবারের সদস্যদের ক্ষতি সাধন করবে। আমি পুলিশের সহযোগিতা চাই। বিধায় উক্ত বিষয়ে ভবিষ্যতের নিরাপত্তার জন্য সাধারণ ডায়েরী ভুক্ত করিয়া রাখিয়াছি ।

এবিষয়ে কুলাউড়া থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ জানান, যুক্তরাজ্যে প্রবাসী তোফায়েল আহমদের বাড়িতে বিএনপি জামায়াত নেতাকর্মীর হুমকি দামকির বিষয়ে আব্দুল খালিক থানার একটি সাধারণ ডায়েরী করেছেন। বিষয়টি তদন্তাধীন আছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুলাউড়ায় যুক্তরাজ্য প্রবাসীর বাড়িতে বিএনপি নেতাকর্মীর হত্যার হুমকি

আপডেট সময় : ০৬:৩০:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫