০৫:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বড়লেখা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের অর্থায়নে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত Logo রোগীর অ্যাম্বুলেন্সের চালক সিভিল সার্জনের গাড়িতে, ৯ মাস ধরে সংকটে জুড়ীর জরুরি সেবা Logo সিলেটস্থ দোয়ারাবাজার সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত Logo সিলেট উইমেন্স মডেল কলেজের ছয় শিক্ষার্থীর ৪ কোটি ৫০ লাখ টাকার সমমূল্যের স্কলারশিপ অর্জন Logo ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু ১৪ মার্চ Logo মোবাইল কোর্টে বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ এমপি শওকতুল ইসলামের Logo সিলেটে নিজ বাসার সামনে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা Logo কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল সিলেটের বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ Logo মুরারিচাঁদ কলেজের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী-শিক্ষকদের অংশগ্রহণে চড়ুইভাতি Logo ত্রয়োদশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত

সজীব ওয়াজেদ জয়ের নামে ৬০ কোটি টাকার অবৈধ সম্পদের মামলা অনুমোদন

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ১২:৫৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫
  • / 110

শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয়। ছবি: ফাইল ছবি

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তাঁর তথ্য ও যোগাযোগ প্রযুক্তিবিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের বিরুদ্ধে ৬০ কোটি টাকার বেশি অবৈধ সম্পদ অর্জন ও অর্থ পাচারের অভিযোগে মামলা অনুমোদন করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আজ বৃহস্পতিবার রাজধানীর দুদক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন এ তথ্য জানান।

দুদক জানিয়েছে, ক্ষমতার অপব্যবহার করে জ্ঞাত আয়বহির্ভূত স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জন এবং বিদেশে অর্থ পাচার করেন সজীব ওয়াজেদ জয়। তাঁর মোট সম্পদের পরিমাণ ৬১ কোটি ১৮ লাখ ৫ হাজার ৮৬৯ টাকা। এর মধ্যে স্থাবর সম্পদ ৫৪ কোটি ৩৯ লাখ ২০ হাজার ৯৭৮ টাকা এবং অস্থাবর সম্পদ ৬ কোটি ৭৮ লাখ ৮৪ হাজার ৮৯১ টাকা।

আয়, ব্যয় ও অর্জিত সম্পদের হিসাব করে জয়ের নামে প্রায় ৬০ কোটি ১৪ লাখ ৭৩ হাজার ৯৭০ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদের প্রমাণ পায় দুদক।

দুদকের অনুমোদিত মামলার এজাহারে বলা হয়, হুন্ডি ও অন্যান্য অবৈধ পদ্ধতিতে অর্থ পাচার করে সজীব ওয়াজেদ যুক্তরাষ্ট্রে দুটি বাড়ি কেনেন, যার মোট মূল্য ৫৪ কোটি ৪ লাখ ৩২ হাজার ২৫৮ টাকা। এ ছাড়া ব্যাংক লেনদেনের মাধ্যমে আরও ৩ কোটি ৪৬ লাখ ২২ হাজার ৫৭ টাকা পাচার করেন তিনি।

সব মিলিয়ে জয়ের বিরুদ্ধে ৫৭ কোটি ৫০ লাখ ৫৪ হাজার ৩১৫ টাকার সন্দেহজনক লেনদেনের তথ্য পাওয়া গেছে।

এসব কারণে তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪-এর ২৭(১) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় অভিযোগ আনা হয়। শিগগিরই আনুষ্ঠানিক মামলা হবে বলে জানিয়েছে দুদক।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

সজীব ওয়াজেদ জয়ের নামে ৬০ কোটি টাকার অবৈধ সম্পদের মামলা অনুমোদন

আপডেট সময় : ১২:৫৫:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৪ অগাস্ট ২০২৫