০৯:৩৪ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

বড়লেখার লাতু সীমান্ত দিয়ে ৫ জনকে পুশইন

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ১২:৫৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫
  • / 314
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার লাতু সীমান্ত দিয়ে আবারও ৫ জন বাংলাদেশিকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

শুক্রবার (২৫ জুলাই) ভোরে বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) এর আওতাধীন লাতু বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকার কুমারশাইল নামক স্থান থেকে তাদের আটক করে বিজিবি। এ নিয়ে বড়লেখা উপজেলা দিয়ে ৩৫৬ জনকে পুশইনের সময় আটক করেছে বিজিবি।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার লাতু বিওপির দায়িত্বপূর্ণ সীমান্তবর্তী এলাকার কুমারশাইল এলাকা দিয়ে ৫ জন বাংলাদেশি নাগরিক ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে পাহাড়ি এলাকায় ঘোরাঘুরি করাকালীন বিজিবির টহল দল তাদেরকে আটক করে। আটকদের মধ্যে পুরুষ ৪ জন, নারী ১ জন। আটকদের জিজ্ঞাসাবাদে জানা যায় তারা ২ জন এক সপ্তাহ পূর্বে এবং ৩ জন ৩ থেকে ৫ দিন পূর্বে কাজের উদ্দেশ্যে ব্রাহ্মনবাড়ীয়া, যশোর, ময়মনসিংহ ও মৌলভীবাজার জেলার সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে গমন  করেছিলেন। সম্প্রতি সে দেশের পুলিশ তাদের আটক বিএসএফের কাছে হস্তান্তর করে। শুক্রবার ভোরে বিএসএফ তাদের বাংলাদেশে ঠেলে পাঠায়। তারা মুন্সিগঞ্জ, মৌলভীবাজার, নারায়নগঞ্জ ও রাজশাহী জেলার বাসিন্দা বলে জানা যায়।

বিজিবি ৫২-ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আরিফুল হক চৌধুরী জানান, সকালে লাতু সীমান্তের কুমারশাইল নামক স্থান থেকে নারী-পুরুষসহ ৫ জনকে আটক করা হয়েছে জিজ্ঞাসাবাদে জানা গেছে পুশইন হওয়া সবাই বাংলাদেশি নাগরিক। আটক ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করে সংশ্লিষ্ট থানার হস্তান্তর করা হয়েছে।

বড়লেখা থানার ওসি মাহবুবুর রহমান মোল্লা জানান, ভারত থেকে পুশইন হওয়া ৫ বাংলাদেশীকে সকালে থানায় হস্তান্তর করেছে বিজিবি। ৫ জনের মধ্যে ২ জন মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার তাদের পরিবারের জিম্মায় ছেড়ে দেয়া হয়েছে। আমরা বাকি সবার স্বজনদের খবর পাঠিয়েছি। স্বজনরা এলে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে তাদের কাছে হস্তান্তর করা হবে।

উল্লেখ্য, গত কয়েক মাসে বড়লেখা-লাতু সীমান্তসহ দেশের বিভিন্ন সীমান্ত পয়েন্টে পুশইনের ঘটনা উদ্বেগজনক হারে বৃদ্ধি পেয়েছে। নারী ও শিশুসহ বিভিন্ন বয়সী মানুষ নিয়মিত এভাবে সীমান্ত পেরিয়ে ফেরত আসছেন।

সংশ্লিষ্ট মহলের মতে, এ ধরনের পুশইন আন্তর্জাতিক মানবাধিকার এবং প্রতিবেশী দুই দেশের কূটনৈতিক চুক্তির পরিপন্থী। বিষয়টি দ্রুত কূটনৈতিক পর্যায়ে সমাধানের দাবি জানিয়েছেন স্থানীয়রা।

ষাটমাকন্ঠ/রুমেল/আশফাক

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বড়লেখার লাতু সীমান্ত দিয়ে ৫ জনকে পুশইন

আপডেট সময় : ১২:৫৬:৩৭ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫