১২:৫৯ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

বিমান দুর্ঘটনায় নিহতদের জন্য প্রার্থনায় সোস্যাল ফাউন্ডেশন উজিরপুর

মাহিনুর ইসলাম মাহিন, বর্ণি ইউনিয়ন প্রতিনিধিঃ
  • আপডেট সময় : ০৬:৪২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫
  • / 678
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজধানীর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উপর প্রশিক্ষণ যুদ্ধ বিমান দূর্ঘটনায় নিহতদের রুহের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনায় দোয়া মাহফিলের আয়োজন করে মৌলভীবাজারের বড়লেখার সোস্যাল ফাউন্ডেশন উজিরপুর।

বৃহস্পতিবার (২৪ জুলাই) বাদ এশা উপজেলার বর্ণি ইউনিয়নের উজিরপুর ছমির উদ্দিন ও লেচু বেগম হাফিজিয়া মাদ্রাসায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন মাদ্রাসার হিফজ বিভাগের ছাত্র ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন উজিরপুর জামে মসজিদের ইমাম কাওছার আহমদ, ফাউন্ডেশনের সভাপতি সরওয়ার আহমদ, সহ-সভাপতি রাজু আহমদ, সহ-সভাপতি বক্কর আহমদ, সহ-সাধারণ সম্পাদক মাহমুদ হাসান, কোষাধ্যক্ষ জাকির হোসেন, রক্তদান বিষয়ক সম্পাদক মাহিনুর ইসলাম মাহিন, শিক্ষা বিষয়ক সম্পাদক তাহের আহমদ, সমাজ কল্যাণ সম্পাদক কামিল হোসেন, সাজু আহমদ, সুফিয়ান আহমদ, ইমন হোসেন, একবার হোসেন প্রমুখ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে প্রশিক্ষণরত যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার ঘটনা অত্যন্ত বেদনাদায়ক। দূর্ঘটনায় যারা আহত হয়েছেন তাঁদের দ্রুত সুস্থতা কামনা করি, যারা নিহত হয়েছেন তাঁদের রুহের মাগফিরাত কামনা করি। শিক্ষার্থীদের জীবন বাঁচাতে শিক্ষক মাহারীন চৌধরীর আত্মত্যাগ আজীবন শ্রদ্ধার সাথে স্মরণ করব। কোমলমতি শিশু ও সাধারণ মানুষের প্রাণহানির ঘটনায় সোস্যাল ফাউন্ডেশন উজিরপুর গভীরভাবে শোকাহত।

এসময় দোয়া পরিচালনা করেন মাদ্রাসার প্রধান হাফেজ জুনেদ আহমদ সাহেব। তিনি নিহতদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং যারা এখনো জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে আছেন, তাদের দ্রুত আরোগ্য লাভ ও সুস্থতার জন্য বিশেষ  মোনাজাত করেন। এসময় দেশবাসীর প্রতি আহ্বান জানানো হয় নিহত শিক্ষক-শিক্ষার্থী ও আহতদের জন্য এক মিনিট নীরবতা, প্রার্থনা ও মানবিক সহমর্মিতা প্রকাশ করাই হবে সত্যিকারের শ্রদ্ধা।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিমান দুর্ঘটনায় নিহতদের জন্য প্রার্থনায় সোস্যাল ফাউন্ডেশন উজিরপুর

আপডেট সময় : ০৬:৪২:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ জুলাই ২০২৫