০৬:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিল সিলেটের বর্ডার গার্ড পাবলিক স্কুল অ্যান্ড কলেজ Logo মুরারিচাঁদ কলেজের প্রাণিবিদ্যা বিভাগের শিক্ষার্থী-শিক্ষকদের অংশগ্রহণে চড়ুইভাতি Logo ত্রয়োদশ জাতীয় সংসদের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত Logo তৃণমূলে নারীর রাজনৈতিক অংশগ্রহণ বাড়াতে দলগুলোর নীতিতে পরিবর্তনের আহ্বান Logo বড়লেখায় মহিষকাণ্ডে যুবলীগ ও বিএনপি নেতাসহ তিনজনের বিরুদ্ধে মামলা Logo বড়লেখায় শিক্ষার্থীদের নিয়ে অভিভাবক সমাবেশ Logo কুলাউড়ায় সাংবাদিকদের সঙ্গে স্বদেশমেইল সম্পাদক নজরুল ইসলাম খানের মতবিনিময় Logo জাতীয়তাবাদী পরিবারের উদ্যোগে দাসের বাজারে দুই শতাধিক এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীকে সংবর্ধনা Logo শ্রীমঙ্গলে প্রবাসীর বাসায় আগুন, পুড়ে ছাই দুই ঘর Logo প্রযুক্তি শিক্ষায় নতুন দিগন্ত, রাজধানীর বসিলায় হচ্ছে বিশ্ববিদ্যালয়

বড়লেখায় এজাহারভুক্ত আসামি শ্রমিকলীগ নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদকঃ
  • আপডেট সময় : ০৮:৫৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫
  • / 239
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখায় পৃথক দুটি মামলার এজাহারভুক্ত আসামি পৌর শ্রমিক লীগ নেতা সুমন আহমদকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৩ জুলাই) রাতে উপজেলার ডিমাইবাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সুমন বড়লেখা পৌরসভার মহুবন্দ গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে।

পুলিশ জানায়, বড়লেখা থানায় দায়ের করা দুটি মামলার এজাহারভুক্ত আসামি সুমন। রোববার রাতে থানার উপপরিদর্শক (এসআই) আব্দুর রউফের নেতৃত্বে পুলিশের একটি দল ডিমাইবাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান মোল্লা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, সুমন দুটি মামলার এজাহারভুক্ত আসামি। তাকে সোমবার আদালতে পাঠানো হবে।

উল্লেখ্য, ২০২২ সালের মার্চ মাসে বড়লেখায় জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকদ্রব্য উদ্ধার অভিযানে হামলার অভিযোগে সুমন আহমদ ও তার বাবা রিয়াজ উদ্দিনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছিল পুলিশ।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বড়লেখায় এজাহারভুক্ত আসামি শ্রমিকলীগ নেতা গ্রেপ্তার

আপডেট সময় : ০৮:৫৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫