০১:৫২ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

কুশিয়ারা নদীতে সাতার কাটতে নেমে নিখোঁজ, ডুবুরি দিয়ে চলছে উদ্ধার অভিযান

এমরান আহমদঃ
  • আপডেট সময় : ০৯:৫৬:১৭ পূর্বাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫
  • / 307
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সিলেটের বালাগঞ্জ উপজেলার কুশিয়ারা নদীতে সাতার কাটতে নেমে মির্জা আব্দুল আহাদ (৪৫) নামে এক ব্যক্তি নিখোঁজ হয়েছেন। সোমবার (৭ জুলাই) সকাল ১১টার দিকে উপজেলার মুসলিমাবাদ গ্রামের পূর্ব পাশে নদীতে এই ঘটনা ঘটে।

নিখোঁজ মির্জা আব্দুল আহাদ পূর্ব গৌরীপুর ইউনিয়নের মুসলিমাবাদ গ্রামের বাসিন্দা। তার পিতার নাম মির্জা ধন মিয়া। পেশায় তিনি একজন কৃষক এবং মানসিক প্রতিবন্ধী বলে জানিয়েছেন স্বজনরা।

ধারণা করা হচ্ছে মির্জা আহাদ নদীর অপর পাড়ে তার বোনের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে নদীতে নামেন। এরপর থেকেই তাকে আর খুঁজে পাওয়া যাচ্ছে না।

স্থানীয়রা তাৎক্ষণিক খোঁজাখুঁজি শুরু করলেও কোনো সন্ধান মেলেনি। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছায়। তবে বালাগঞ্জে ডুবুরি না থাকায় তাৎক্ষণিক উদ্ধার কাজ শুরু করা যায়নি। পরে সিলেট থেকে বিশেষ প্রশিক্ষিত ডুবুরি আনা হয় এবং দুপুরের পর থেকে ডুবুরি দিয়ে উদ্ধার অভিযান চালানো হচ্ছে।

নিখোঁজ হওয়ার সময় তার পরনে ছিল নীল রঙের শার্ট এবং মাথায় একটি টুপি।

এদিকে স্বজন ও এলাকাবাসী দুশ্চিন্তায় নদীর তীরে ভিড় করছেন। স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কার্যক্রম তদারকি করছেন।

যদি কোনো হৃদয়বান ব্যক্তি তার খোঁজ পান বা কোনো তথ্য জানতে পারেন, তাহলে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে: +8801647-823664 , +8801788-584454

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

কুশিয়ারা নদীতে সাতার কাটতে নেমে নিখোঁজ, ডুবুরি দিয়ে চলছে উদ্ধার অভিযান

আপডেট সময় : ০৯:৫৬:১৭ পূর্বাহ্ন, সোমবার, ৭ জুলাই ২০২৫