০৩:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদ: তদন্তে ৬২৫ গাছের গোড়া, মালিকের দাবি ধ্বংস হয়েছে ১,২০০ গাছ Logo বড়লেখায় পাতাকুঁড়ি শিশুকিশোর থিয়েটারের নতুন কার্যকরী ও উপদেষ্টা কমিটি গঠন Logo বড়লেখায় চোরাই মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৬ Logo সিসিকের সঙ্গে স্বাস্থ্যসেবার কাজে আগ্রহী সেলফ্লেস ইউকের চিকিৎসক দল Logo একাদশ শ্রেণির অনুত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে মতবিনিময় সভা রোববার Logo ১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ Logo ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম নতুন নৌবাহিনী প্রধান Logo প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের বিশেষ সুবিধার মেয়াদ বাড়ল ৩১ ডিসেম্বর পর্যন্ত Logo ফ্যামিলি কার্ড কর্মসূচিতে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে আবেদন ২৫ জুলাই পর্যন্ত Logo ঈদগাহ বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ে গুণীজন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

বড়লেখা সীমান্তে ১২ জনকে পুশইন করেছে বিএসএফ

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০১:৪৪:১১ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫
  • / 268
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত দিয়ে আরও ১২ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। শুক্রবার (১৩ জুন) রাত ৯ থেকে মধ্যে রাত পর্যন্ত  উপজেলার লাতু সীমান্ত দিয়ে তাদের পুশইন করা হয়।

স্থানীয়দের সহযোগীতায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লাতু বিওপির টহল বাহিনী বিএসএফের পুশইন করা ১২ ব্যক্তিকে আটক করেছে। আটকদের মধ্যে ৭ শিশু, ১ জন পুরুষ এবং ৪ জন নারী রয়েছেন। শনিবার (১৪ জুন) বিকেলে বিজিবি-৫২ ব্যাটালিয়ন বিষয়টি নিশ্চিত করেছে।

আটককৃতরা হলেন, সায়েরা খাতুন (৬০), মারিয়া খাতুন (৫০), নূর খাতুন (৩০), মোঃ তারুক (১৮), মোঃ রফিক (১২), মোঃ হোসেন (১০), মোঃ হারেশ (৭), নূর হাবিবা (০৬), মোঃ আয়াশ (০৪), সুমিয়া (১০), রমেদা খাতুন (২০), রাশেদা বেগম (৫)। এদের আটক করে পরিচয় শনাক্তের পর আজ থানায় সোপর্দ করে বিজিবি ৫২ ব্যাটালিয়ন। এরা সবাই রোহিঙ্গা মুসলমান।

বিজিবি সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৯ টা থেকে মধ্যে রাত পর্যন্ত অবৈধ পথে সীমান্ত পাড়ি দিয়ে উপজেলার লাতু বিজিবি বিওপি এলাকার সীমান্ত দিয়ে অবস্থান নেয় রোহিঙ্গারা। তখন তাদের গতিবিধি সন্দেহ করে স্থানীয়দের সহযোগিতায় বিজিবি তাদের আটক করে ক্যাম্পে নিয়ে যায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে তারা সবাই কক্সবাজার জেলার উখিয়া থানার বালুখালী শরনার্থী ক্যাম্পের বাসিন্দা। এরা সবাই রোহিঙ্গা মুসলমান।

এর আগে শুক্রবার ভোরে নিউ পাল্লাথল বিওপির টহল বাহিনী বিএসএফের পুশইন করা ১৩ জন রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি। এদের মধ্যে ৪ জন পুরুষ, ৩ জন মহিলা ও ৬ শিশু রয়েছে। তাদের পরিচয় শনাক্ত করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

বিজিবি ও স্থানীয় জনসাধারণের কড়া নজরদারি সত্ত্বেও বড়লেখা সীমান্তে বিএসএফের পুশইন অব্যাহত থাকায় সীমান্তে থামছে না উৎকণ্ঠা। বড়লেখা সীমান্তের বিভিন্ন রুট দিয়ে ভারত থেকে অবৈধ অনুপ্রবেশকালে এই ১২ জনসহ মোট ২৭৬ জনকে আটক করলো বিজিবি। বিএসএফ সীমান্ত পেরিয়ে বাংলাদেশ অভ্যন্তরে তাদেরকে ঠেলে দিয়েছিল।

বিজিবি-৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল আরিফ জানান, বিজিবির চোখ ফাঁকি দিয়ে ঝুঁকিপূর্ণ সীমান্ত দিয়ে অবৈধ বাংলাদেশিদের পুশইন অব্যাহত রেখেছে বিএসএফ। শুক্রবার ভোরে পাল্লাথল বিওপির টহল দল সীমান্ত এলাকা থেকে ১৩ জন ও মধ্যে রাতে ১২ জনকে আটক করেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে তারা সবাই কক্সবাজার জেলার উখিয়া থানার বালুখালী শরনার্থী ক্যাম্পের বাসিন্দা। শরনার্থী ক্যাম্পের সাথে আমাদের যোগাযোগ প্রক্রিয়া হয়েছে। যাছাই-বাছাই শনাক্ত হওয়ার পর তাদের আজ সকালে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।

বড়লেখা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কাশেম সরকার জানান, আটক ব্যক্তিরা সবাই  কক্সবাজার জেলার বাসিন্দা। তারা সবাই বালুখালী শরনার্থী ক্যাম্পের বাসিন্দা। বিএসএফ তাদের অবৈধভাবে সীমান্ত অতিক্রম করিয়ে বাংলাদেশে ঠেলে দিয়েছে, যা আন্তর্জাতিক নিয়ম ভঙ্গের শামিল।

আটকদের ব্যাপারে যথাযথ প্রক্রিয়া গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

বড়লেখা সীমান্তে ১২ জনকে পুশইন করেছে বিএসএফ

আপডেট সময় : ০১:৪৪:১১ অপরাহ্ন, শনিবার, ১৪ জুন ২০২৫