০৮:১৭ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কুলাউড়ায় অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারি চাল বিতরণ Logo পাহাড়ি ঢলে গোগালী ছড়া বাঁধ ভাঙন: ১৫ গ্রাম প্লাবিত, ব্যাপক ক্ষয়ক্ষতি Logo প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির চেষ্টাকালে ডাকাত নিহত Logo কুলাউড়ায় পাবলিক লাইব্রেরী পুনঃস্থাপনের দাবিতে ইউএনও বরাবরে স্মারকলিপি Logo লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম Logo কুলাউড়ায় ৯ লাখ টাকার বেশি মূল্যের ভারতীয় সিগারেট জব্দ Logo চাতলাপুর সীমান্তে বিজিবির কঠোর তৎপরতা: নিয়মবহির্ভূত মালামাল জব্দ Logo ‘পিয়াজু-মুড়ি’ দিয়েই বাজিমাত: মাস্টারশেফ ইউকে-র কোয়ার্টার ফাইনালে বাংলাদেশি বংশোদ্ভূত সাবিনা খান Logo বড়লেখায় খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo বড়লেখায় পাথারিয়া বাউল-শ্রমিক শিল্পী সংগঠনের আত্মপ্রকাশ

ঈদের ছুটি শুরু হচ্ছে কাল, কমলাপুরে ঘরমুখী মানুষের ভিড়

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:০৫:০৯ পূর্বাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫
  • / 348

কমলাপুর রেলস্টেশনে যাত্রীদের ভিড়।

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ঈদুল আজহা উপলক্ষে রাজধানী ছাড়তে শুরু করেছে হাজার হাজার মানুষ। কাল বৃহস্পতিবার (৫ জুন) থেকে ঈদের ছুটি শুরু হলেও আজ বুধবার সকাল থেকেই কমলাপুর রেলস্টেশনে যাত্রীদের ভিড় লক্ষ করা গেছে। ট্রেন ধরতে স্টেশনে ছুটে এসেছেন অনেকেই। যাত্রা নির্বিঘ্ন করতে টিকিট ছাড়া যাত্রীদের স্টেশনে প্রবেশে কড়াকড়ি আরোপ করেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

আজ বুধবার সকালে স্টেশনে গিয়ে দেখা গেছে, ট্রেন ছাড়ার ঘণ্টাখানেক আগেই প্ল্যাটফর্ম ও স্টেশনের প্রবেশপথে যাত্রীদের ভিড় বাড়ছে। বেশির ভাগ ট্রেন নির্ধারিত সময়ে ছেড়ে গেছে। এ ছাড়া যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে এবং বিশৃঙ্খলা ঠেকাতে শুধু টিকিটধারী যাত্রীদের স্টেশনে প্রবেশের অনুমতি দেওয়া হচ্ছে। যাঁদের টিকিট নেই, তাঁদের বাইরে থেকেই ফিরিয়ে দেওয়া হচ্ছে এবং স্ট্যান্ডিং টিকিট কাটার পরামর্শ দেওয়া হচ্ছে।

এ ছাড়া স্টেশনের প্রবেশপথ ও প্ল্যাটফর্মে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত রেল পুলিশ (জিআরপি) ও র‍্যাব সদস্য। ব্যাগ তল্লাশি, মেটাল ডিটেক্টর ও সন্দেহভাজনদের জিজ্ঞাসাবাদ চলছে নিয়মিত। এ ছাড়া রেল স্টেশনের আশপাশেও নজরদারি বাড়ানো হয়েছে।

এদিকে স্ট্যান্ডিং টিকিটের কাউন্টারের সামনে যাত্রীদের বেশ ভিড় দেখা গেছে। ট্রেন ছাড়ার আগে এই টিকিট দেওয়া হচ্ছে। কোচের মধ্যেও দাঁড়ানো যাত্রীদের আনাগোনা দেখা গেছে।

রেলওয়ে সূত্রে জানা গেছে, ৪ থেকে ৬ জুন এই তিন দিনই যাত্রীর সর্বোচ্চ চাপ থাকবে। কর্তৃপক্ষ যাত্রীদের যথাসময়ে স্টেশনে উপস্থিত হতে এবং টিকিট ছাড়া স্টেশনে না আসার অনুরোধ জানিয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে কমলাপুর রেলস্টেশন ম্যানেজার মো. সাজেদুল ইসলাম বলেন, ‘কাল থেকে যেহেতু সরকারি ছুটি শুরু হচ্ছে, ফলে স্টেশনে ঘরমুখী যাত্রীর ভিড় বেড়েছে। তবে আমরা ধারণা করছি, আজ বুধবার অফিস শেষে বিকেলের পরে থেকে চাপ আরও বাড়বে এবং এই চাপ আগামীকাল পর্যন্ত থাকবে। এখন পর্যন্ত টিকিট ছাড়া কোনো যাত্রীকে স্টেশনে ঢুকতে দেওয়া হয়নি।’

ম্যানেজার আরও জানান, ‘নির্ধারিত সময়েই ছেড়েছে সব ট্রেন। এখন পর্যন্ত যাত্রীরা নির্বিঘ্নে ট্রেনে যাত্রা করতে পারছেন।’

এবার ঈদে প্রতিদিন সারা দেশে ৪৩টি আন্তনগর ট্রেন চলাচল করছে। এসব ট্রেনের মোট আসন প্রায় ৩৩ হাজার ৩১৫টি। এর বাইরে প্রতিটি ট্রেনের ২৫ শতাংশ স্ট্যান্ডিং টিকিট বিক্রি করা হচ্ছে স্টেশনের কাউন্টার থেকে। এ ছাড়া ১০টি স্পেশাল ট্রেন চলছে। আজ ৪ জুন থেকে স্পেশাল ট্রেন চলাচলও শুরু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঈদের ছুটি শুরু হচ্ছে কাল, কমলাপুরে ঘরমুখী মানুষের ভিড়

আপডেট সময় : ০৭:০৫:০৯ পূর্বাহ্ন, বুধবার, ৪ জুন ২০২৫