০৮:৫২ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদ: তদন্তে ৬২৫ গাছের গোড়া, মালিকের দাবি ধ্বংস হয়েছে ১,২০০ গাছ Logo বড়লেখায় পাতাকুঁড়ি শিশুকিশোর থিয়েটারের নতুন কার্যকরী ও উপদেষ্টা কমিটি গঠন Logo বড়লেখায় চোরাই মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৬ Logo সিসিকের সঙ্গে স্বাস্থ্যসেবার কাজে আগ্রহী সেলফ্লেস ইউকের চিকিৎসক দল Logo একাদশ শ্রেণির অনুত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে মতবিনিময় সভা রোববার Logo ১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ Logo ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম নতুন নৌবাহিনী প্রধান Logo প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের বিশেষ সুবিধার মেয়াদ বাড়ল ৩১ ডিসেম্বর পর্যন্ত Logo ফ্যামিলি কার্ড কর্মসূচিতে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে আবেদন ২৫ জুলাই পর্যন্ত Logo ঈদগাহ বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ে গুণীজন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

বড়লেখায় বাইসাইকেল এন্ড টিভি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:
  • আপডেট সময় : ০১:৪৭:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫
  • / 140
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের বড়লেখায় দরগাবাজার ফ্রেন্ডস ফুটবল ক্লাবের আয়োজনে শুক্রবার (১৬ মে) বিকেলে অজমির সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বাইসাকেল এন্ড টিভি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।

সমাপনী ফাইনাল খেলায় মুড়িরগুল এফসি-কে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সবুজ বাংলা ফুটবল একাদশ পাঠনা। ৪০ মিনিটের শ্বাসরুদ্ধকর লড়াইয়ে আবু সাঈদের একমাত্র গোলে সবুজ বাংলা ফুটবল একাদশ পাঠনা চ্যাম্পিয়নের খেতাব অর্জন করে। টুর্নামেন্টের পৃষ্টপোষকতা করেন সাংবাদিক ও ব্যবসায়ী আতাউর রহমান এবং তরুণ সমাজসেবক খালেদ আহমদ।

টুর্নামেন্টের আয়োজকরা জানান, তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রেখে সুস্থ ধারার খেলাধুলায় ফিরিয়ে আনাই ছিল এই টুর্নামেন্টের মূল উদ্দেশ্য তাছাড়া এই অঞ্চলের যুবসমাজের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতেই এই আয়োজন করা হয়েছিলো।

খেলায় রেফারির দায়িত্ব পালন করেন ফয়সল আহমদ, সহকারি ছিলেন ঈমন আহমদ ও কামরান আহমদ।

দরাগাবাজার ফ্রেন্ডস ফুটবল ক্লাবের সভাপতি শাহীন আহমদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সমাজসেবক ও ব্যবসায়ী সাবেক ছাত্রনেতা খিজির আহমদ।

বিশেষ অতিথি ছিলেন সাবেক ফুটবলার আব্দুর রহমান, সাংবাদিক ও ব্যবসায়ী আতাউর রহমান, তরুণ সমাজসেবক খালেদ আহমদ, শফিউল আলম সাজু প্রমুখ।

খেলা শেষে অতিথিবৃন্দরা দুই দলের টিম ম্যানেজারের হাতে চ্যাম্পিয়ন ও রানার্সআপের পুরস্কার তুলে দেন। বিজয়ী দলকে প্রথম পুরস্কার দেয়া হয়েছে একটি বাইসাইকেল ও পরাজিত দলকে দ্বিতীয় পুরস্কার হিসেবে দেয়া হয়েছে একটি এলইডি টিভি।

এর মধ্য দিয়েই শেষ হয় দরগাবাজার ফুটবল ফ্রেন্ডস ক্লাব আয়োজিত উপজেলার প্রত্যন্ত অঞ্চলের ৩২ টি দলের অংশগ্রহণে বাইসাইকেল এন্ড টিভি মিনিবার ফুটবল টুর্নামেন্টের এবারের দ্বিতীয় আসরের আনন্দঘন সমাপ্তি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বড়লেখায় বাইসাইকেল এন্ড টিভি মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আপডেট সময় : ০১:৪৭:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৬ মে ২০২৫