০৫:০৩ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo গোল্ডেন বুটের লড়াইয়ে মুখোমুখি এমবাপ্পে ও হালান্ড Logo মেয়েকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন ফুটবলারের স্ত্রী Logo বিশ্বকাপের মঞ্চেই বিদায় বললেন গিলের্মো ওচোয়া, শেষ হলো মেক্সিকোর এক স্বর্ণালী অধ্যায় Logo রাউন্ড অব ৩২-এ জাপানের কাছে বিদায় নেবে ব্রাজিল Logo বড়লেখায় কাদামাটিতে পিচ্ছিল সড়ক, জনস্বার্থে নিসচা’র উদ্যোগে সংস্কার কার্যক্রম Logo জাপান-সুইডেন ড্র, নকআউটে উঠল দুই দলই Logo ভিনির বাতিল গোল নিয়ে রেফারিকে যা বললেন ব্রাজিল কোচ Logo জার্মানিকে হারিয়ে বিশ্বকাপে ইতিহাস গড়ল ইকুয়েডর Logo শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে স্বচ্ছতা নিশ্চিতে ১২ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি Logo আজ কুলাউড়ায় আসছেন এনসিপির নাসির উদ্দীন পাটোয়ারী ও সারজিস আলম

বিজয় দিবসে কুচকাওয়াজে পুতিনের পাশে সি

রয়টার্স
  • আপডেট সময় : ০৮:১২:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫
  • / 128

কুচকাওয়াজে উপস্থিত রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পাশে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং । ছবি: রয়টার্স

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের পাশে চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। দুজনেই বেশ প্রাণোচ্ছ্বল। সামনে মস্কোর রেড স্কয়ার দিয়ে কুচকাওয়াজ করে যাচ্ছেন হাজার হাজার সেনাসদস্য। প্রদর্শন করা হচ্ছে অত্যাধুনিক সব অস্ত্র। চিত্রটি রাশিয়ার বিজয় দিবসের। এদিন জমকালো কুচকাওয়াজের মাধ্যমে নিজেদের শক্তিমত্তা বিশ্বের সামনে তুলে ধরেন পুতিন।

শুক্রবার (৯ মে) রাশিয়ার ৮০তম বিজয় দিবস ছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাৎসি জার্মানির বিরুদ্ধে সোভিয়েত ইউনিয়নের জয় উপলক্ষে দিবসটি পালন করে আসছে মস্কো। বিজয় দিবস ঘিরে ইউক্রেনে তিন দিনের যুদ্ধবিরতিও ঘোষণা করেন পুতিন। তবে কিয়েভের দাবি, এ সময় হামলা না চালানোর প্রতিশ্রুতি দিয়েও, তা পালন করেনি রাশিয়া।

বিজয় দিবসের কুচকাওয়াজের সময় পুতিনের সঙ্গে চীনা প্রেসিডেন্ট ছাড়াও ছিলেন বিভিন্ন দেশের নেতারা। সুদূর ব্রাজিল থেকে উড়ে এসেছিলেন দেশটির প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা। এ ছাড়া ছিলেন উত্তর কোরিয়ায় সামরিক কর্মকর্তারা। এদিন দেশটির রাজধানীয় পিয়ংইয়ংয়ে রুশ দূতাবাস পরিদর্শনে যান উত্তর কোরিয়ার নেতা কিম জং-উন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

বিজয় দিবসে কুচকাওয়াজে পুতিনের পাশে সি

আপডেট সময় : ০৮:১২:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ৯ মে ২০২৫