১২:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo সিলেট ইউনাইটেড জার্নালিস্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের নতুন কর্মসূচি Logo জামায়াতের বহিস্কৃত এমপি গাজী নজরুলের আসন নিয়ে যা জানালো ইসি Logo সিলেটে হাইড্রোলিক হর্ন ও কাগজপত্রে ত্রুটি: ভ্রাম্যমাণ আদালতে ১১ চালক-মালিককে জরিমানা Logo সুনামগঞ্জে বন্যাদুর্গত এলাকা পরিদর্শনে বিজিবি মহাপরিচালক, ৫০০ পরিবারের মাঝে ত্রাণ ও চিকিৎসাসেবা Logo বর্তমান সরকার ক্ষমতায় এসে জুলাইকে উপেক্ষা করে জাতির সাথে প্রতারণা করেছে Logo কুলাউড়ায় কৃষকের মাঝে গাছের চারা সহ বিভিন্ন উপকরণ বিতরণ কার্যক্রমের উদ্বোধন Logo ভিডিও ভাইরালের পর তরুণীকে দ্বিতীয় স্ত্রী দাবি জামায়াতের এমপি গাজী নজরুলের Logo লাইসেন্স বাতিলের বিরুদ্ধে হাইকোর্টে স্থগিতাদেশ পেলেন না কাজী মঈন উদ্দিন Logo তিন সন্তান ও লক্ষাধিক টাকা নিয়ে স্ত্রী উধাও, মামলা দিয়ে হয়রানি Logo বিএসএফের গুলিতে নিহত মুজিবের পরিবারকে সরকারি সহায়তা দিলেন এমপি শওকতুল ইসলাম

উদ্যোক্তা

নতুন বিনিয়োগ পেল ‘শিখো’

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৭:৫৩:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫
  • / 236
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশভিত্তিক শিক্ষা প্রযুক্তি (এডটেক) স্টার্টআপ ‘শিখো’ সরকারের আইসিটি বিভাগের অধীন পরিচালিত ফ্ল্যাগশিপ ভেঞ্চার ক্যাপিটাল ফার্ম স্টার্টআপ বাংলাদেশ থেকে নতুন বিনিয়োগ পেয়েছে। এই রাউন্ডে আরও অংশ নিয়েছেন তিনজন দেশি বিনিয়োগকারী-ওয়াসিকুর রহমান, কাজী জিশান রাবেত হাসান ও কাজী জাহিন শাহপর হাসান। ফলে শিখোর মোট বিনিয়োগ ৮০ লাখ মার্কিন ডলার ছাড়াল।

এই শিক্ষা প্রযুক্তি স্টার্টআপটি এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে। ২০১৯ সালে যাত্রা শুরু করা শিখো দুই বছর আগে ৯ কোটি ৬০ লাখ টাকার নতুন বিনিয়োগ পেয়েছিল। তখন পর্যন্ত তাদের মোট বিনিয়োগ প্রাপ্তি ছিল ৬৭ লাখ ডলার।

শিখোর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা শাহির চৌধুরী বলেন, ‘সরকারি পৃষ্ঠপোষকতা প্রাপ্তি আমাদের জন্য এক ঐতিহাসিক মুহূর্ত। এটি কেবল আমাদের পূর্ববর্তী কাজের স্বীকৃতিই নয়; বরং ভবিষ্যতের দিকনির্দেশনাও।’

স্টার্টআপ বাংলাদেশের চেয়ারম্যান ও আইসিটি বিভাগের সচিব শিশ হায়দার চৌধুরী বলেন, ‘শিক্ষা আমাদের জাতীয় উন্নয়ন কৌশলের অন্যতম প্রধান স্তম্ভ। শিখো যে ধরনের ডিজিটাল শিক্ষা সমাধান তৈরি করছে, তা সহজে প্রসারযোগ্য, অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর। দেশি উদ্ভাবকদের পাশে দাঁড়ানো মানে ভবিষ্যতের শিক্ষাব্যবস্থায় বিনিয়োগ করা। প্রযুক্তি যেন দেশের প্রতিটি শিক্ষার্থীর হাতে পৌঁছে যায়, সেটাই আমাদের লক্ষ্য।’

শিখোর কর্মকর্তারা বলছেন, নতুন এ বিনিয়োগের মাধ্যমে শিখো একটি অন্তর্ভুক্তিমূলক, কৃত্রিম বুদ্ধিমত্তাচালিত শিক্ষা ইকোসিস্টেম গঠনের পথে দ্রুতগতিতে এগিয়ে যাবে। যা দেশের শহর ও গ্রামীণ উভয় শ্রেণির শিক্ষার্থী ও শিক্ষকদের জন্য সমানভাবে কার্যকর ও সহজলভ্য হবে। শিখোর লক্ষ্য প্রযুক্তিনির্ভর একটি আধুনিক শিক্ষাব্যবস্থা গড়ে তুলে বাংলাদেশের শিক্ষা খাতকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাওয়া।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

উদ্যোক্তা

নতুন বিনিয়োগ পেল ‘শিখো’

আপডেট সময় : ০৭:৫৩:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৮ মে ২০২৫