০৪:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

রাজনীতি

রাষ্ট্রপতি ও সংসদের মেয়াদের বদল চায় না জামায়াত

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:৪০:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫
  • / 176

জাতীয় সংসদ ভবনের এলডি হলে ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠকে জামায়াতে ইসলামীর অবস্থানের কথা জানান দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

জাতীয় সংসদ এবং রাষ্ট্রপতির মেয়াদ অপরিবর্তিত রাখার পক্ষে মতামত দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জাতীয় ঐকমত্য কমিশন চার বছর মেয়াদের প্রস্তাব দিলেও জামায়াত চায়, এই মেয়াদ পাঁচ বছরই থাকুক।

আজ শনিবার জাতীয় সংসদ ভবনের এলডি হলে জামায়াতে ইসলামীর এই অবস্থানের কথা জানান দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের।

সংস্কার প্রশ্নে ঐকমত্য গঠনের লক্ষ্যে জামায়াতে ইসলামীর সঙ্গে সকাল থেকে আলোচনা শুরু করে জাতীয় ঐকমত্য কমিশন।

আলোচনার বিরতিতে সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের সাংবাদিকদের জানান, ‘ঐকমত্য কমিশনের পক্ষ থেকে জাতীয় সংসদ এবং রাষ্ট্রপতির মেয়াদ কমিয়ে চার বছর করার প্রস্তাব দেওয়া হয়। কিন্তু আমরা মনে করছি, এটি যৌক্তিক হবে না।’

দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের বিষয়ে জামায়াতে ইসলামী একমত হয়েছে বলে জানান তিনি। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের রূপ, কাঠামো এবং নির্বাচন পদ্ধতি নিয়ে আলোচনা শেষে বিস্তারিত জানাতে পারবেন বলেও জানান তিনি।

সংবিধান সংস্কার, বিচারব্যবস্থা, জনপ্রশাসন, দুর্নীতি দমন এবং নির্বাচন কমিশন সংস্কার নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা করছে জামায়াতে ইসলামী।

সংবিধান সংস্কার নিয়ে আলোচনা চলছে জানিয়ে সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহের আরও বলেন, যেকোনো ব্যক্তি বা দলীয় স্বার্থের ঊর্ধ্বে গিয়ে জনস্বার্থ রক্ষায় কাজ করবে জামায়াতে ইসলামী।

সকালে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, রাষ্ট্র সংস্কারের উদ্যোগ অন্তর্বর্তী সরকারের নয়। এটা বাংলাদেশের গণমানুষের দীর্ঘদিনের আকাঙ্ক্ষার ফলাফল। রাজনৈতিক দলগুলোর সঙ্গে চলমান আলোচনার উদ্দেশ্য থাকবে একটি জাতীয় সনদ তৈরি করা।

অধ্যাপক আলী রীয়াজের নেতৃত্বে আলোচনায় অংশ নেন, কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ইফতেখারুজ্জামান, সাবেক বিচারপতি এমদাদুল হক ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী (ঐকমত্য) মনির হায়দার।

জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মুহাম্মদ তাহেরের নেতৃত্বে আলোচনায় অংশ নেন রাজনৈতিক দলটির সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ, মাওলানা রফিকুল ইসলাম খান, এহসানুল মাহবুব জোবায়ের, ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া সেক্রেটারি মতিউর রহমান আকন্দ, কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সাইফুল আলম খান মিলন, জামায়াতের আইনজীবী শিশির মোহাম্মদ মনির। প্যানেল সদস্য হিসেবে আছেন মহিউদ্দিন সরকার।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

রাজনীতি

রাষ্ট্রপতি ও সংসদের মেয়াদের বদল চায় না জামায়াত

আপডেট সময় : ০৮:৪০:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২৬ এপ্রিল ২০২৫