০৩:৪৬ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo গোল্ডেন বুটের লড়াইয়ে মুখোমুখি এমবাপ্পে ও হালান্ড Logo মেয়েকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন ফুটবলারের স্ত্রী Logo বিশ্বকাপের মঞ্চেই বিদায় বললেন গিলের্মো ওচোয়া, শেষ হলো মেক্সিকোর এক স্বর্ণালী অধ্যায় Logo রাউন্ড অব ৩২-এ জাপানের কাছে বিদায় নেবে ব্রাজিল Logo বড়লেখায় কাদামাটিতে পিচ্ছিল সড়ক, জনস্বার্থে নিসচা’র উদ্যোগে সংস্কার কার্যক্রম Logo জাপান-সুইডেন ড্র, নকআউটে উঠল দুই দলই Logo ভিনির বাতিল গোল নিয়ে রেফারিকে যা বললেন ব্রাজিল কোচ Logo জার্মানিকে হারিয়ে বিশ্বকাপে ইতিহাস গড়ল ইকুয়েডর Logo শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে স্বচ্ছতা নিশ্চিতে ১২ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি Logo আজ কুলাউড়ায় আসছেন এনসিপির নাসির উদ্দীন পাটোয়ারী ও সারজিস আলম

যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে দ্বিতীয় বিমানবাহী রণতরী পাঠাচ্ছে

ষাটমাকন্ঠ ডেস্ক
  • আপডেট সময় : ১১:৫৫:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫
  • / 201

ইন্দো-প্যাসিফিক অঞ্চলে থাকা 'কার্ল ভিনসন' রণতরীটি মধ্যপ্রাচ্যে নেওয়া হবে। ফাইল ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ইরানের সঙ্গে উত্তেজনা এবং ইয়েমেনের হুতিদের ওপর অব্যাহত হামলার মধ্যে মধ্যপ্রাচ্যে আরও একটি বিমানবাহী রণতরী পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

মঙ্গলবার (১ এপ্রিল) মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদরদপ্তর জানিয়েছে, যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে বিমানবাহী জাহাজ মোতায়েনের সংখ্যা দুটিতে উন্নীত করছে। সেখানে থাকা আগের রণতরীটি বহাল থাকবে এবং ইন্দো-প্যাসিফিক থেকে আরেকটি পাঠানো হবে।

ইরানের সঙ্গে ক্রমাগত উত্তেজনা বৃদ্ধি পাচ্ছে যুক্তরাষ্ট্রের। ডোনাল্ড ট্রাম্প তেহরানকে দুই মাসের সময় বেঁধে দিয়েছেন পারমাণবিক আলোচনায় বসার জন্য, অন্যথায় ইরানের স্থাপনাগুলোতে হামলার ইঙ্গিত দিয়েছেন। এরই ধারাবাহিকতায় ইরানের প্রক্সি হিসেবে পরিচিত ইয়েমেনের হুথিদের ওপর বিমান হামলা বাড়িয়ে দেয় যুক্তরাষ্ট্র। এমন প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে আরেকটি বিমানবাহী রণতরী পাঠানোর ঘোষণা এলো।

পেন্টাগনের মুখপাত্র শন পার্নেল এক বিবৃতিতে জানান, আঞ্চলিক স্থিতিশীলতা বৃদ্ধি, আগ্রাসন রোধ এবং এই অঞ্চলে অবাধ বাণিজ্য প্রবাহ রক্ষার জন্য ‘কার্ল ভিনসন’ রণতরীটি মধ্যপ্রাচ্যে ‘হ্যারি এস. ট্রুম্যান’র সঙ্গে যোগ দেবে। সেই সঙ্গে অতিরিক্ত স্কোয়াড্রন এবং অন্যান্য বিমান সম্পদ মোতায়েনের নির্দেশও দেওয়া হয়েছে।

তিনি হুমকি দেন, মধ্যপ্রাচ্য সংঘাতকে আরও বিস্তৃত বা বৃদ্ধি করার যে কোনো রাষ্ট্রীয় বা অ-রাষ্ট্রীয় পক্ষকে জবাব দিতে প্রস্তুত যুক্তরাষ্ট্র।

প্রেসিডেন্ট ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে হুমকি দেন, হুতিদের জন্য স্পষ্ট বার্তা – মার্কিন জাহাজে গুলি চালানো বন্ধ কর, এবং আমরা তোমাদের উপর গুলি চালানো বন্ধ করব। অন্যথায়, আমরা কেবল শুরু করেছি, আসল যন্ত্রণা এখনো আসেনি – হুথি ও ইরানে তাদের পৃষ্ঠপোষক উভয়ের জন্য।

ট্রাম্প উল্লেখ করেন, ইরান যদি তার পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো চুক্তিতে পৌঁছাতে না পারে তবে বোমা হামলা চালানো হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

যুক্তরাষ্ট্র মধ্যপ্রাচ্যে দ্বিতীয় বিমানবাহী রণতরী পাঠাচ্ছে

আপডেট সময় : ১১:৫৫:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫