০৮:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

ছেলের সঙ্গে পার্কে ঘুরলেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া

নিউজ ডেস্কঃ
  • আপডেট সময় : ০৮:১৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫
  • / 325
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অর্ধযুগেরও বেশি সময় পর এবার নিজ পরিবারের সদস্যদের সঙ্গে আনন্দে ঈদ উদযাপন করছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।

চিকিৎসার জন্য লন্ডনে তার বড় ছেলে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় রয়েছেন বেগম জিয়া।

মঙ্গলবার (১ এপ্রিল) যুক্তরাজ্যের স্থানীয় সময় বিকেলে সেখানকার একটি পার্কে খালেদা জিয়াকে ঘুরতে নিয়ে যান তারেক রহমান। এ সময় তার পরিবারের সদস্যরাও ছিলেন বলে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

ইতোমধ্যে খালেদা জিয়াকে নিয়ে পার্কে ঘোরার ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেই ভিডিওতে দেখা গেছে, খালেদা জিয়াকে হুইল চেয়ারে বসিয়ে তার একান্ত সহকারী সচিব মো. মাসুদুর রহমান পার্কের ফুটপাথে ঘুরাচ্ছেন। পাশেই তারেক রহমান তার পরিবারসহ হাঁটছেন। সঙ্গে আরও ছিলেন, তার ব্যক্তিগত চিকিৎসক বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।

গত ৭ জানুয়ারি শেখ তামিম বিন হামাদ আল থানির পাঠানো রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্সে করে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া চিকিৎসার জন্য লন্ডন পৌঁছান। হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি তাকে অ্যাম্বুলেন্সে করে ডেভেনশায়ার প্লেসে ‘দ্য লন্ডন ক্লিনিক’-এ ভর্তি করা হয়। ১৭ দিন চিকিৎসাধীন ছিলেন এই হাসপাতালে অধ্যাপক জন প্যাট্রিক কেনেডির তত্ত্বাবধানে।

এরপর লন্ডন ক্লিনিকে তার জন্য গঠিত মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে ছেলে তারেক রহমানের বাসায় অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রস-এর তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন খালেদা জিয়া।

সুত্রঃ বাংলাদেশ টাইমস

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ছেলের সঙ্গে পার্কে ঘুরলেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া

আপডেট সময় : ০৮:১৯:৫৭ অপরাহ্ন, বুধবার, ২ এপ্রিল ২০২৫