০৮:৪৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

ক্যালিফোর্নিয়ার গভর্নর পদে নির্বাচনে অংশ নিতে পারেন কমলা

দ্য গার্ডিয়ান
  • আপডেট সময় : ০৬:৩০:৪১ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫
  • / 180

সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

কমলা হ্যারিস ক্যালিফোর্নিয়ার গভর্নর পদে নির্বাচনে অংশ নেওয়ার কথা বিবেচনা করছেন। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার জন্য গ্রীষ্মের শেষ পর্যন্ত সময় নিয়েছেন। কমলার ঘনিষ্ঠ সূত্র মার্কিন গণমাধ্যম পলিটিকোকে এ কথা জানিয়েছে।

গত মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পের কাছে হেরে যান সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা। রাজনৈতিক অঙ্গনে টিকে থাকতে নিজ রাজ্যে গভর্নরের নির্বাচনী প্রচার চালানোর পথ বেছে নেওয়ার কথা ভাবছেন তিনি। গত সপ্তাহে লস অ্যাঞ্জেলেসে প্রাক্‌-অস্কার অনুষ্ঠানে যোগ দেন কমলা। সেখানে ধনী ক্ষমতাশালী ডেমোক্র্যাটদের সঙ্গে সাক্ষাৎ করেন। কমলার ঘনিষ্ঠজনেরা বলেছেন, ক্যালিফোর্নিয়ার গভর্নর পদে লড়তে সিদ্ধান্ত নেওয়ার কাছাকাছি রয়েছেন তিনি।

ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল রব বন্টা পলিটিকোকে বলেন, কমলা হ্যারিস যদি ২০২৬ সালের গভর্নর পদে নির্বাচন করেন, তবে তিনি একটি প্রভাবশালী শক্তি হবেন।

কমলা নির্বাচনে দাঁড়ালে তিনি প্রতিদ্বন্দ্বিতা থেকে কাউকে সরে যেতে বলবেন না। রব বন্টা বলেন, ‘অন্যরাও প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন। তবে আমার মনে হয় তাঁরা হেরে যাবেন। কারণ, আমি কমলাকে সমর্থন করব।’

তিনটি অঙ্গরাজ্য নির্বাচনে জয়লাভের পর ২০১০ সালে কমলা ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল হন। ২০১৪ সালে তিনি আবার নির্বাচিত হন এবং ২০১৬ সালে তিনি মার্কিন সিনেটর নির্বাচিত হন।

নির্বাচিত হলে কমলা আসন্ন নির্বাচনে গভর্নর গ্যাভিন নিউসমের স্থলাভিষিক্ত হবেন।
লেফটেন্যান্ট গভর্নর এলেনি কোনালাকিস, ক্যালিফোর্নিয়ার সাবেক সিনেট নেতা টনি অ্যাটকিনস, লস অ্যাঞ্জেলেসের সাবেক মেয়র আন্তোনিও ভিলারাইগোসা, ক্যালিফোর্নিয়ার স্কুল পরিচালক টনি থারমন্ড আনুষ্ঠানিকভাবে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সিদ্ধান্ত ঘোষণা করেছেন।

২০২৬ সালের ৩ নভেম্বর এ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রাথমিক নির্বাচন হবে জুন মাসে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ক্যালিফোর্নিয়ার গভর্নর পদে নির্বাচনে অংশ নিতে পারেন কমলা

আপডেট সময় : ০৬:৩০:৪১ অপরাহ্ন, শনিবার, ৮ মার্চ ২০২৫