১১:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

ঢাকা থেকে রিয়াদের নূন্যতম ভাড়া ট্যাক্স ও সারচার্জসহ ওয়ানওয়ে ৫৪ হাজার ৬৫ টাকা এবং রিটার্ন ভাড়া ৮১ হাজার ৯৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

২১ এপ্রিল থেকে রিয়াদে যাবে ইউএস-বাংলা

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৮:৩৩:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫
  • / 175

২১ এপ্রিল থেকে রিয়াদে যাবে ইউএস-বাংলা

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরবের রাজধানী রিয়াদে সরাসরি ফ্লাইট শুরু করতে যাচ্ছে বাংলাদেশের উড়োজাহাজ সেবা সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইন্স।

আগামী ২১ এপ্রিল থেকে সপ্তাহে ৫ দিন ঢাকা থেকে রিয়াদে যাবে ইউএস-বাংলার ফ্লাইট। ৪৩৬ আসনের এয়ারবাস এ৩৩০-৩০০ উড়োজাহাজ দিয়ে এই রুটে সেবা দেবে এ কোম্পানি।

বুধবার থেকে এই রুটের টিকেট বিক্রিও শুরু হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে এয়ারলাইন্সটি।

ঢাকা থেকে সোম, মঙ্গল, বুধ, শুক্র ও রোববার দুপুর ১টা ৩৫ মিনিটে রিয়াদের উদ্দেশ্যে ছেড়ে যাবে ইউএস-বাংলার ফ্লাইট। রিয়াদে পৌঁছাবে স্থানীয় সময় বিকাল ৫টা ১০ মিনিটে।

আর রিয়াদ থেকে সন্ধ্যা ৭টা ১৫ মিনিটে ছেড়ে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবে পরদিন ভোর ৪টায়।

ঢাকা থেকে রিয়াদের নূন্যতম ভাড়া ট্যাক্স ও সারচার্জসহ ওয়ানওয়ে ৫৪ হাজার ৬৫ টাকা এবং রিটার্ন ভাড়া ৮১ হাজার ৯৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

এছাড়া রিয়াদ থেকে ঢাকায় ওয়ানওয়ে নূন্যতম ভাড়া ৮৪৬ সৌদি রিয়েল এবং রিটার্ন ভাড়া ১ হাজার ৪৫৮ সৌদি রিয়েল।

ইউএস-বাংলা এয়ারলাইন্স বলছে, দীর্ঘ প্রতিক্ষার অবসান ঘটিয়ে সৌদি আরবে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীদের প্রত্যাশাকে পূর্ণতা দিতেই ঢাকা থেকে রিয়াদে সরাসরি ফ্লাইট শুরু করতে যাচ্ছে তারা।

এছাড়া ‘রেমিট্যান্স যোদ্ধারা’ যেন সৌদি আরব থেকে বাংলাদেশের অভ্যন্তরীণ যে কোনো গন্তব্যে স্বল্প সময়ে যেতে পারেন, সে ব্যাপারে যত্নশীল থাকার প্রতিশ্রুতি দিয়েছে ইউএস-বাংলা।

বর্তমানে ইউএস-বাংলার বহরে দুটি এয়ারবাস ৩৩০-৩০০, নয়টি বোয়িং ৭৩৭-৮০০সহ মোট ২৪টি এয়ারক্রাফট রয়েছে।

অভ্যন্তরীণ সকল রুট ছাড়াও জেদ্দা, দুবাই, শারজাহ, আবুধাবী, মাস্কাট, দোহা, মালে, কুয়ালালামপুর, সিঙ্গাপুর, ব্যাংকক, গুয়াংজু, চেন্নাই ও কলকাতা রুটে ফ্লাইট পরিচালনা করছে ইউএস-বাংলা এয়ারলাইন্স।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

ঢাকা থেকে রিয়াদের নূন্যতম ভাড়া ট্যাক্স ও সারচার্জসহ ওয়ানওয়ে ৫৪ হাজার ৬৫ টাকা এবং রিটার্ন ভাড়া ৮১ হাজার ৯৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

২১ এপ্রিল থেকে রিয়াদে যাবে ইউএস-বাংলা

আপডেট সময় : ০৮:৩৩:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ৭ মার্চ ২০২৫