০৮:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বড়লেখায় কাদামাটিতে পিচ্ছিল সড়ক, জনস্বার্থে নিসচা’র উদ্যোগে সংস্কার কার্যক্রম Logo জাপান-সুইডেন ড্র, নকআউটে উঠল দুই দলই Logo ভিনির বাতিল গোল নিয়ে রেফারিকে যা বললেন ব্রাজিল কোচ Logo জার্মানিকে হারিয়ে বিশ্বকাপে ইতিহাস গড়ল ইকুয়েডর Logo শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সে স্বচ্ছতা নিশ্চিতে ১২ সদস্যের উচ্চপর্যায়ের কমিটি Logo আজ কুলাউড়ায় আসছেন এনসিপির নাসির উদ্দীন পাটোয়ারী ও সারজিস আলম Logo ভারতীয় ট্যুরিস্ট ভিসার আবেদন শুরু রবিবার, জেনে নিন নতুন নিয়ম Logo কুলাউড়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকের তালিকায় অনিয়মের অভিযোগ Logo শিল্পকলা একাডেমি সম্মাননা পদকে মনোনীত লেখক-সাংবাদিক সেলিম আউয়াল Logo দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয় দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন

হেঁটে খাগড়াছড়ি থেকে সিলেটে ৬ বন্ধু

পাথারিয়া কন্ঠ ডেস্ক
  • আপডেট সময় : ০৯:২২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
  • / 540

হেঁটে খাগড়াছড়ি থেকে সিলেটে ৬ বন্ধু

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

খাগড়াছড়ির মানিকছড়ি থেকে ছয় দিনে পায়ে হেঁটে সিলেট ভ্রমণ করেছেন ছয় তরুণ। এ যাত্রায় তারা পাড়ি দিয়েছেন ৩০৬ কিলোমিটার পথ। ‘মাদক ছাড়ো দক্ষ হও, সমৃদ্ধির পথে আগাও’ স্লোগানকে সামনে রেখে গত ২৮ ফেব্রুয়ারি মানিকছড়ি সদর থেকে যাত্রা শুরু করেন তারা।

ভ্রমণকারী তরুণরা হলেন, মনির চৌধুরী, আব্দুর রহমান, মুহাম্মদ রাব্বি, হাসান মাহমুদ, আবদুল্লাহ আল মারুফ ও রবিউল ফারুক। তারা সবাই উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী।

তারা জানান, প্রথম দিন ভোর সাড়ে ৫টার দিকে মানিকছড়ি উপজেলা সদর থেকে পদযাত্রা শুরু করে হেয়াকো হয়ে বারৈয়ারহাট গিয়ে শেষ করেন। এরপর চট্টগ্রাম-ঢাকা মহাসড়ক ধরে ফেনী, চৌদ্দগ্রাম অতিক্রম করে কুমিল্লা পৌঁছান। এরপর পর্যায়ক্রমে দিনে ও রাতে হেঁটে কসবা, মাধবপুর ও পুটিজুড়ি অতিক্রম করে ৫ মার্চ সিলেট শহরে প্রবেশ করেন তারা।

যাত্রাপথে তারা মসজিদ, মাদরাসা, সার্কিট হাউজ, ডাকবাংলো ও হোটেলে বিরতি ও রাত্রিযাপন করেন।

ভ্রমণদলের নেতৃত্ব দেওয়া মনির চৌধুরী জানান, নিজেদের স্বপ্ন, প্রবল ইচ্ছেশক্তি ও দৃঢ় সংকল্প থেকে ছয় বন্ধু মিলে এই পদযাত্রা শুরু করেন। অনেক প্রতিবন্ধকতায় এই পথ পাড়ি দিতে কিছুটা বেগ পেতে হয় তাদের। বিশেষ করে রোজা রেখে দীর্ঘ সময় হাঁটা কষ্টকর ছিল। তবে ভ্রমনের আনন্দ তা ভুলিয়ে দিয়েছে। এ যাত্রায় তারা সিলেটের বিভিন্ন ঐতিহাসিক স্থান ও পর্যটন কেন্দ্রগুলো ঘুরে দেখবেন। সিলেট ভ্রমণ শেষে তারা যানবাহনে নিজ শহরে ফিরবেন।

ভ্রমণের মাধ্যমে তারা তরুণদের মাদক থেকে দূরে থাকার আহ্বান জানান।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হেঁটে খাগড়াছড়ি থেকে সিলেটে ৬ বন্ধু

আপডেট সময় : ০৯:২২:০৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫