০১:০৪ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

শীতে ভ্রমণ করার প্যাকিং টিপস

ষাটমাকন্ঠ ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৩৪:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫
  • / 416
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

এ বছর হেমন্তে শহরেও শীতের আগমন খানিকটা টের পাওয়া যাচ্ছে। কোনো কোনো জায়গায় ঠান্ডা পড়ে গেছে। দিনে না হলেও রাতে কম্বল বা কাঁথা গায়ে তুলতে হচ্ছে। তাই সপ্তাহান্তে কদিন আগের মতো ব্যাকপ্যাকে দুটো টি-শার্ট আর দুটো শর্টস নিয়ে বেরিয়ে পড়ার সুযোগ আর থাকছে না। শহরের বাইরে গিয়ে ঠান্ডায় যেন বেকায়দায় না পড়তে হয়, তাই কিছুটা প্রস্তুতি নিয়ে ঘর ছাড়াটাই হবে বুদ্ধিমানের কাজ। পা-ঢাকা জুতা, মোজা, স্কার্ফ ও টুপির মতো অন্যান্য শীতকালীন পোশাকও প্যাক করার কথা বিবেচনায় নিতে হবে। শীত মোকাবিলার প্রয়োজনীয় জিনিসপত্র সঙ্গে থাকবে, আবার ব্যাগও ভারী হবে না, এমন কিছু টিপস রইল।

লেয়ারিং টপস নিন

এখনো যেহেতু অত শীত পড়েনি, তাই লেয়ারিং করে পরা যায় এমন টপস নিতে হবে। টার্টেল নেকের ফুলস্লিভ গেঞ্জি, হাতাকাটা কয়েকটি টি-শার্ট আর দুটি হাফস্লিভ টি-শার্ট সঙ্গে নিন। আবহাওয়া বুঝে একটার ওপর আরেকটা লেয়ার করে পরলেন। এসব টপসের রং কালো, সাদা অথবা বেইজ হলে ভালো হয়। তাহলে লেয়ারিং করার সময় দেখতে ভালো লাগবে।

গন্তব্যে যাওয়ার সময় ভারী প্যান্ট পরুন

ঠান্ডার জন্য একটা ভারী প্যান্ট তো নিতেই হবে। ব্যাগের জায়গা বাঁচাতে এবং ব্যাগ যেন ভারী না হয়, এ জন্য যাওয়ার সময় ভারী প্যান্টটা পরে নিন। যদি ব্লেজার বা বুট নিত হয়, তাহলে সেগুলোও পরে বের হোন। তাতে ব্যাগ হালকা লাগবে।

হালকা এবং গরম কাপড় বেছে নিন

যদি আগে থেকে জানা থাকে গন্তব্যের আবহাওয়া কেমন, সে ক্ষেত্রে একটু উষ্ণ কাপড় নেওয়ার আগ্রহ থাকলে এমন কাপড় বেছে নিন, যা ওজনে হালকা কিন্তু পরলে শরীর উষ্ণতা পাবে।

ভ্যাকুয়াম সিল ব্যাগ ব্যবহার করুন

ভ্যাকুয়াম সিল ব্যাগ বা কম্প্রেশন ব্যাগ থাকলে অনেক ভারী কাপড়ও কম জায়গায় বহন করা যায়। পোশাকগুলো সুন্দর করে ভাঁজ করে এই ব্যাগে রাখুন। এবার ব্যাগটি বন্ধ করুন এবং বাতাস বের করে দিন। এই ব্যাগগুলো বিভিন্ন আকারে পাওয়া যায়। এসব ব্যাগে কাপড় ভরে তারপর বড় ব্যাগে নিলে অনেক কাপড় নেওয়া যায় অল্প জায়গায়।

সূত্র: দ্য ট্রাভেল হ্যাক ও অন্যান্য

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শীতে ভ্রমণ করার প্যাকিং টিপস

আপডেট সময় : ০৫:৩৪:৪৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫