১১:১৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo প্রকৃতি রক্ষা করেই হাকালুকি হাওর ঘিরে গড়ে উঠতে পারে বাংলাদেশের নতুন পর্যটন অর্থনীতি Logo নিরাপদ ও বৈধ অভিবাসন বিষয়ে সিলেটে কনটেন্ট ক্রিয়েটর ও সাংবাদিকদের কর্মশালা Logo শ্রমিক কল্যাণ ফাউন্ডেশনে ২৫ কোটি টাকা দিল কাফকো Logo লিডিং ইউনিভার্সিটিতে রোবটিকস কর্মশালার সমাপনী অনুষ্ঠান Logo বড়লেখা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের অর্থায়নে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত Logo রোগীর অ্যাম্বুলেন্সের চালক সিভিল সার্জনের গাড়িতে, ৯ মাস ধরে সংকটে জুড়ীর জরুরি সেবা Logo সিলেটস্থ দোয়ারাবাজার সমিতির নবগঠিত কমিটির অভিষেক অনুষ্ঠিত Logo সিলেট উইমেন্স মডেল কলেজের ছয় শিক্ষার্থীর ৪ কোটি ৫০ লাখ টাকার সমমূল্যের স্কলারশিপ অর্জন Logo ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা শুরু ১৪ মার্চ Logo মোবাইল কোর্টে বিশৃঙ্খলাকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ এমপি শওকতুল ইসলামের

অবিলম্বে নবম ওয়েজবোর্ড পূর্ণ বাস্তবায়ন ও দশম ওয়েজবোর্ড ঘোষণার দাবি

বাসস
  • আপডেট সময় : ০১:২৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
  • / 149
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

অবিলম্বে সকল গণমাধ্যমে নবম ওয়েজবোর্ড পূর্ণ বাস্তবায়ন ও দশম ওয়েজবোর্ড ঘোষণার দাবি জানিয়েছেন বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশন ও বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কাস নেতারা।

আজ বৃহস্পতিবার বাসস এমপ্লয়ীজ ইউনিয়ন কার্যালয়ে অনুষ্ঠিত এক যৌথ সভায় এই দাবি জানানো হয়।

সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ ফেডারেল ইউনিয়ন অব নিউজপেপার প্রেস ওয়ার্কার্সের সভাপতি মো. আলমগীর হোসেন খান।

সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. মতিউর রহমান তালুকদার এবং সভা পরিচালনা করেন বাংলাদেশ সংবাদপত্র কর্মচারী ফেডারেশনের মহাসচিব মো. খায়রুল ইসলাম।

সভায় নেতারা অবিলম্বে গণমাধ্যম সংস্কার কমিশন পুনর্গঠন করে সাংবাদিক, শ্রমিক ও কর্মচারী ফেডারেশনের বৈধ প্রতিনিধিদের নিয়ে নতুন কমিশন গঠনের দাবি জানান। এ ছাড়া সভায় শ্রমিক-কর্মচারীদের ১১ দফা দাবি বাস্তবায়নের জোর দাবি জানানো হয়। এ ছাড়া চাকরিতে হয়রানি বন্ধ ও বেতন-ভাতা যথারীতি পরিশোধ ও ঈদের আগে পূর্ণাঙ্গ বোনাস দেয়ার দাবি জানান তারা।

সভায় জানানো হয়, গণমাধ্যম সংস্কার কমিশন পুনর্গঠনের দাবিতে আগামী ১৭ মার্চ সোমবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে দুই ফেডারেশনের যৌথ মানব-বন্ধন ও প্রতিবাদ কর্মসূচি পালন করা হবে।

সভায় উপস্থিত ছিলেন মোস্তাক আহমেদ, মো. তানভির হোসাইন, মোহাম্মাদ আলী খান (অপু), তোজাম্মেল হক, মাকসুদুল আহসান, রফিকুল ইসলাম, মো. জাহাঙ্গীর হোসেন, মো. আতাউর রহমান ও বেলায়েত হোসেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

অবিলম্বে নবম ওয়েজবোর্ড পূর্ণ বাস্তবায়ন ও দশম ওয়েজবোর্ড ঘোষণার দাবি

আপডেট সময় : ০১:২৬:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫