০৮:৪৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদ: তদন্তে ৬২৫ গাছের গোড়া, মালিকের দাবি ধ্বংস হয়েছে ১,২০০ গাছ Logo বড়লেখায় পাতাকুঁড়ি শিশুকিশোর থিয়েটারের নতুন কার্যকরী ও উপদেষ্টা কমিটি গঠন Logo বড়লেখায় চোরাই মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৬ Logo সিসিকের সঙ্গে স্বাস্থ্যসেবার কাজে আগ্রহী সেলফ্লেস ইউকের চিকিৎসক দল Logo একাদশ শ্রেণির অনুত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে মতবিনিময় সভা রোববার Logo ১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ Logo ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম নতুন নৌবাহিনী প্রধান Logo প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের বিশেষ সুবিধার মেয়াদ বাড়ল ৩১ ডিসেম্বর পর্যন্ত Logo ফ্যামিলি কার্ড কর্মসূচিতে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজার নিয়োগে আবেদন ২৫ জুলাই পর্যন্ত Logo ঈদগাহ বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ে গুণীজন ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

এবি পার্টির রাজনীতিই হচ্ছে রাষ্ট্র মেরামত রাজনীতি : মঞ্জু

পাথারিয়া কন্ঠ ডেস্ক
  • আপডেট সময় : ০৫:৫৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫
  • / 204

নবগঠিত সম্পাদকীয় কমিটির অভিষেক অনুষ্ঠানে রোববার বক্তব্য দেন এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

আজ (২ ফেব্রুয়ারি)  বাংলাদেশ পার্টির (এবি পার্টি) নবগঠিত সম্পাদকীয় কমিটির অভিষেক অনুষ্ঠানে পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, এবি পার্টির রাজনীতিই হচ্ছে রাষ্ট্র মেরামত রাজনীতি।

তিনি বলেন, ‘আমরা সম্পাদকীয় কমিটি গঠন করেছি অনেকটা শ্যাডো মন্ত্রণালয়ের আদলে। যার ফলে নাগরিকের অধিকার প্রতিষ্ঠা, দেশের স্বার্থে জাতীয় ঐক্যমত তৈরি এবং নতুন রাজনীতি সম্পর্কে জনগণের মাঝে সুস্পষ্ট ধারণা সৃষ্টি করতে পারাই নবগঠিত সম্পাদকদের জন্য বড় চ্যালেঞ্জ।’

এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের সঞ্চালনায় অনুষ্ঠিত অভিষেক অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান প্রফেসর ডা. মেজর (অব.) আব্দুল ওহাব মিনার, ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট গোলাম ফারুক, লে. কর্ণেল (অব.) হেলাল উদ্দিনসহ কেন্দ্রীয় নেতারা।

অভিষেক অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্যে এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু আরও বলেন, গণঅভ্যুত্থান পরবর্তী সরকারের নিকট জনগণের ব্যাপক আকাঙ্ক্ষা ছিলো। বিশেষ করে গণহত্যার বিচার, সিন্ডিকেট ভেঙ্গে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃংখলা পরিস্থতির উন্নতিসহ নানা বিষয় এখনও উল্লেখযোগ্য কোনো উন্নতি পরিলক্ষিত হচ্ছে না বরং ফ্যাসীবাদ বিরোধী আন্দোলনের ঐক্য আস্তে আস্তে বিনষ্ট করছে।

একটি কঠিন রাজনৈতিক পরিস্থিতি ও করোনার মধ্যে যখন মানুষ ঘর থেকে বের হতে পারেনি সেই ধরনের জটিল পরিস্থিতিতে ‘আমার বাংলাদেশ পার্টি’ (এবি পার্টি) নামক রাজনৈতিক দল গঠিত হয়েছিল উল্লেখ করে মঞ্জু বলেন, ‘আমরা সারাদেশের মানুষের মাঝে ঘুরে ঘুরে সংগঠন তৈরির প্রচেষ্টা চালিয়েছি।’

ফ্যাসিবাদী সরকারের পতন আন্দোলন করতে গিয়ে এবি পার্টির অফিসে গুলি চালানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, ‘আন্দোলন সংগ্রামে সক্রিয় থাকতে গিয়ে আমাদের অনেক ভাই-বোনদের অনেক কষ্ট করতে হয়েছে, জেলে যেতে হয়েছে। নানামুখী চ্যালেঞ্জ মোকাবিলা করে আমরা একটি সফল কাউন্সিল করতে পেরেছি। কাউন্সিলের পর আমার বাংলাদেশ পার্টির পুনর্জন্ম হয়েছে।’

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

এবি পার্টির রাজনীতিই হচ্ছে রাষ্ট্র মেরামত রাজনীতি : মঞ্জু

আপডেট সময় : ০৫:৫৭:৩৫ অপরাহ্ন, রবিবার, ২ ফেব্রুয়ারী ২০২৫