১২:৩৯ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo জুড়ীতে অপপ্রচার ও ষড়যন্ত্রের রাজনীতির বিরুদ্ধে উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল Logo বড়লেখায় মোবাইল কোর্টে মাদক কারবারির ১৫ দিনের কারাদণ্ড Logo বড়লেখায় জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইনে ৩২ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা Logo এমবাপ্পের জোড়া গোলে ইরাককে উড়িয়ে নকআউট নিশ্চিত করল ফ্রান্স Logo পে-স্কেলে বেতন বাড়ছে জুলাইয়ে, টাকা মিলবে অক্টোবরে Logo হালান্ডের জোড়া গোলে নরওয়ের জয়, নকআউটের পথে স্ক্যান্ডিনেভিয়ানরা Logo মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরি, থাকছে নানা সুবিধা Logo সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিল Logo মেসির ইতিহাস গড়া রাতে অস্ট্রিয়ার প্রতিরোধ ভেঙে শেষ ষোলোতে আর্জেন্টিনা। Logo শাহজালাল মাজারের দানের ডেগে ৩ দিনে ১৭ লাখের বেশি!

তরুণদের ভালো কিছু করার স্বপ্ন দেখতে বললেন প্রধান উপদেষ্টা

বাসস
  • আপডেট সময় : ১০:৫৮:২৮ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫
  • / 210

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে ৯ম সামাজিক ব্যবসা যুব সম্মেলনে বক্তব্য প্রদান করেন।

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

তরুণদের ভালো কিছু করার স্বপ্ন দেখার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন, ‘আপনারা ৯ম সোশ্যাল বিজনেস ইয়ুথ সামিটে অংশগ্রহণ করেছেন। আপনারা প্রথম ধাপ সম্পন্ন করেছেন। এখন প্রশ্ন হলো, আমরা দ্বিতীয় ধাপে কীভাবে নিজেদের আরও উন্নত করতে পারি? তৃতীয় ধাপে কীভাবে আরও আত্মবিশ্বাসী হতে পারি?’

তিনি বলেন, এই ধাপগুলো গ্রহণের মাধ্যমে হাজার মাইলের যাত্রা সম্পন্ন হবে এবং ‘আমরা এই যাত্রা সফলতার সাথে সম্পন্ন করতে পারব বলে বিশ্বাস করি।’

প্রধান উপদেষ্টা তরুণদের উদ্দেশে বলেন, ‘আপনারা যদি চিন্তা করেন, স্বপ্ন দেখেন, তাহলে তা ঘটবেই। আপনি যদি স্বপ্ন না দেখেন, তাহলে তা কখনোই ঘটবে না।’

মাইক্রোক্রেডিট থেকে সামাজিক ব্যবসা

ক্ষুদ্রঋণের যাত্রার কথা স্মরণ করে অধ্যাপক ইউনূস বলেন, ‘ডায়রিয়ার প্রকোপের সময় আমরা ওরাল স্যালাইন তৈরির একটি সহজ ফর্মুলা তৈরি করি এবং মানুষকে এটি তৈরি করার উপায় জানাই, যাতে এই মহামারি প্রতিরোধ করা যায়।’

তিনি আরও বলেন, সামাজিক ব্যবসা খুবই সহজ ধারণা। প্রধান উপদেষ্টা বলেন, ‘ব্যবসা মানে শুধু লাভ বৃদ্ধি করা নয়; আরেক ধরনের ব্যবসা হতে পারে—এমন একটি ব্যবসা যা সামাজিক সমস্যার সমাধান করবে,’  যোগ করেন তিনি।

ড. ইউনূস বলেন, ‘টাকা উপার্জন করা হয়তো আনন্দের, কিন্তু অন্যকে খুশি করা হলো পরম আনন্দের। আর সে কারণেই সামাজিক ব্যবসার ধারণা এসেছে।’

স্বাস্থ্য খাতে সামাজিক ব্যবসার গুরুত্ব

স্বাস্থ্য খাতকে সামাজিক ব্যবসার একটি বৃহৎ ক্ষেত্র উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন, ‘ফার্মাসিউটিক্যাল শিল্প একটি সামাজিক ব্যবসা হওয়া উচিত, কারণ এটি মানুষের জীবনের সঙ্গে জড়িত।’

তিনি সবাইকে তাদের চিন্তাভাবনার মধ্যে সামাজিক ব্যবসার ধারণা অন্তর্ভুক্ত করার আহ্বান জানিয়ে বলেন, ‘মানুষ এটি করবে, কারণ অন্যের সমস্যা সমাধান করাই পরম আনন্দের উৎস।’

চ্যারিটি বনাম সামাজিক ব্যবসা

তরুণদের সামাজিক ব্যবসার উদ্যোগ নিয়ে আসার আহ্বান জানিয়ে অধ্যাপক ইউনূস বলেন, ‘দাতব্য কার্যক্রমের একটি মাত্র জীবনচক্র থাকে, কিন্তু সামাজিক ব্যবসার জীবনচক্র অন্তহীন। এক হলো- সমস্যার সমাধান করা যায়, কিন্তু টাকা বারবার পুনরায় ঘুরে আসতে থাকে।’

তিনি বলেন, ‘আমরা যেমন নতুন বাংলাদেশ গড়ছি, তেমনি আমরা একটি নতুন বিশ্ব গড়ারও প্রতিশ্রুতি নিচ্ছি।’

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

তরুণদের ভালো কিছু করার স্বপ্ন দেখতে বললেন প্রধান উপদেষ্টা

আপডেট সময় : ১০:৫৮:২৮ অপরাহ্ন, শনিবার, ১ ফেব্রুয়ারী ২০২৫