০৩:০৮ পূর্বাহ্ন, সোমবার, ২৫ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কুলাউড়ায় শিশু ধর্ষণ ও হত্যার দ্রুত বিচারের দাবিতে মানববন্ধন Logo প্রাথমিক শিক্ষা পদক/ জুড়ীর অনিক জেলা পর্যায়ে শ্রেষ্ঠ সহকারি শিক্ষক নির্বাচিত Logo জুড়ী স্বাস্থ্য কমপ্লেক্সে এমপি পরিবারের ঔষধ সহায়তা Logo ফ্রী-ফায়ার গেম নিয়ে সংঘর্ষ, আহত ২ Logo শাবিপ্রবির নতুন উপাচার্য অধ্যাপক খায়রুল ইসলাম Logo ঢাবি ছাত্র ইউনিয়নের নতুন নেতৃত্বে দূর্জয়-মোস্তাকিম Logo বিসিবি নির্বাচনে বিনা ভোটে আসছেন ৪ পরিচালক, জমজমাট লড়াই ক্লাব ক্যাটাগরিতে Logo জুড়ীর বেলাগাঁও-কন্টিনালা নদী ভাঙন রোধে চলমান কাজ পরিদর্শনে এমপি নাসির উদ্দিন আহমেদ Logo কমলগঞ্জে বজ্রপাতে একজন চা-শ্রমিকের মৃত্যু, আহত পাঁচ Logo স্নাতক (পাস) ও সমমান পর্যায়ের ১ম বর্ষ শিক্ষার্থীদের উপবৃত্তির আবেদন শুরু

টিসিবির ডিলার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

ষাটমাকন্ঠ ডেস্ক
  • আপডেট সময় : ১২:৩৯:২৭ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬
  • / 44
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) মৌলভীবাজার জেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভায় নতুন ডিলার নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এর মধ্যে বড়লেখা ও কুলাউড়া উপজেলার একাধিক ইউনিয়নে ডিলার শূন্য থাকায় আগ্রহীদের কাছ থেকে অনলাইনে আবেদন আহ্বান করা হয়েছে।

টিসিবির প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, বড়লেখা উপজেলার দাসের বাজার ইউনিয়ন, দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়ন ও উত্তর শাহবাজপুর ইউনিয়নে একজন করে মোট ৩ জন ডিলার নিয়োগ দেওয়া হবে। একইভাবে কুলাউড়া উপজেলার ভুকশিমইল, ভাটেরা, জয়চন্ডী, কাদিপুর, হাজীপুর ও শরীফপুর ইউনিয়নে একজন করে মোট ৬ জন ডিলার নিয়োগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, টিসিবি কর্তৃক ক্রয়কৃত ভোগ্যপণ্য নির্ধারিত উপকারভোগী পরিবার ও সাধারণ জনগণের মধ্যে ভর্তুকি মূল্যে বিক্রির লক্ষ্যে এসব ডিলার নিয়োগ দেওয়া হবে। আবেদন শুধুমাত্র অনলাইনে গ্রহণ করা হবে। সরাসরি, ডাকযোগে বা কুরিয়ারের মাধ্যমে কোনো আবেদন গ্রহণ করা হবে না।

আগামী ১০ মে ২০২৬ থেকে ২৫ মে ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। আবেদন ফি বাবদ ৫ হাজার টাকা একপে (Ekpay) এর মাধ্যমে পরিশোধ করতে হবে।

বিস্তারিত তথ্য ও আবেদন সংক্রান্ত নির্দেশনা জানতে টিসিবির ওয়েবসাইটে ভিজিট করতে বলা হয়েছে। টিসিবির ওয়েবসাইট www.tcb.gov.bd

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

টিসিবির ডিলার নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ

আপডেট সময় : ১২:৩৯:২৭ অপরাহ্ন, শনিবার, ৯ মে ২০২৬