০৯:৫৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ফ্রান্সে ১৫ বছরের নিচে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার নিষিদ্ধ Logo শাবিপ্রবির অবসরপ্রাপ্ত অধ্যাপক ড. আকতারুল ইসলাম চৌধুরীর মৃত্যুতে উপাচার্যের শোক Logo কমলগঞ্জে কমলা বাগান উচ্ছেদ: তদন্তে ৬২৫ গাছের গোড়া, মালিকের দাবি ধ্বংস হয়েছে ১,২০০ গাছ Logo বড়লেখায় পাতাকুঁড়ি শিশুকিশোর থিয়েটারের নতুন কার্যকরী ও উপদেষ্টা কমিটি গঠন Logo বড়লেখায় চোরাই মালামাল উদ্ধারসহ গ্রেফতার ৬ Logo সিসিকের সঙ্গে স্বাস্থ্যসেবার কাজে আগ্রহী সেলফ্লেস ইউকের চিকিৎসক দল Logo একাদশ শ্রেণির অনুত্তীর্ণ শিক্ষার্থীদের নিয়ে বড়লেখা সরকারি ডিগ্রি কলেজে মতবিনিময় সভা রোববার Logo ১৭ বছর পর লর্ডসে টেস্ট খেলবে বাংলাদেশ Logo ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম নতুন নৌবাহিনী প্রধান Logo প্রবাসীদের পাসপোর্ট তথ্য সংশোধনের বিশেষ সুবিধার মেয়াদ বাড়ল ৩১ ডিসেম্বর পর্যন্ত

মোদী–শাহর উচ্ছ্বাস: ‘অবিস্মরণীয় জয়’ পশ্চিমবঙ্গে, সুশাসনের প্রতিশ্রুতি বিজেপির

ষাটমাকন্ঠ ডেস্ক
  • আপডেট সময় : ০১:৩৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬
  • / 79
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির উল্লেখযোগ্য জয়ের পর প্রতিক্রিয়া জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সোমবার (৪ মে) বিকেলে সামাজিক মাধ্যমে দেওয়া পৃথক বার্তায় তাঁরা পশ্চিমবঙ্গের জনগণকে অভিনন্দন জানিয়ে সুশাসন প্রতিষ্ঠার অঙ্গীকার ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী মোদী তাঁর বার্তায় এই জয়কে “অবিস্মরণীয়” হিসেবে উল্লেখ করে লেখেন, “২০২৬ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচন চিরস্মরণীয় হয়ে থাকবে। জনগণের শক্তির জয় হয়েছে এবং সুশাসনের রাজনীতি বিজয়ী হয়েছে।” তিনি আরও বলেন, জনগণ বিজেপির পক্ষে অভূতপূর্ব সমর্থন দিয়েছেন এবং সেই আস্থার প্রতিদান দিতে দল সর্বোচ্চ প্রচেষ্টা চালাবে। মোদী আশ্বাস দেন, এমন একটি সরকার গঠন করা হবে যা সমাজের সব শ্রেণির মানুষের সুযোগ ও মর্যাদা নিশ্চিত করবে।

অন্যদিকে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পশ্চিমবঙ্গের জনগণকে ‘কোটি কোটি প্রণাম’ জানিয়ে বলেন, এই জনাদেশ ভয়, তোষণ ও অনুপ্রবেশকারীদের পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে একটি জোরালো বার্তা। তাঁর মতে, এই জয় প্রধানমন্ত্রী মোদীর প্রতি জনগণের আস্থা ও ভরসার প্রতিফলন।

শাহ আরও বলেন, বাংলায় বিজেপির এই সাফল্য দীর্ঘদিনের সংগ্রাম, ত্যাগ ও কর্মীদের আত্মবলিদানের ফল। তিনি দলের রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-কে অভিনন্দন জানান। একই সঙ্গে সহিংসতা ও প্রতিকূলতার মধ্যেও আদর্শে অবিচল থাকা কর্মীদের অবদানের কথা স্মরণ করেন।

সামাজিক মাধ্যমে দেওয়া বার্তায় শাহ বলেন, “গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর পর্যন্ত আজ সর্বত্র গেরুয়া পতাকা উড়ছে।” তিনি আরও উল্লেখ করেন, বাংলার ঐতিহ্য ও গৌরব পুনরুদ্ধার এবং ‘সোনার বাংলা’ গড়ার লক্ষ্যে বিজেপি নিরলসভাবে কাজ করবে।

এদিকে নির্বাচনের ফলাফল ঘিরে কিছু জায়গায় উত্তেজনার খবরও সামনে এসেছে। ভবানীপুরে গণনা প্রক্রিয়া ঘিরে সংঘর্ষের অভিযোগ উঠেছে, যা নিয়ে রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক শুরু হয়েছে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মোদী–শাহর উচ্ছ্বাস: ‘অবিস্মরণীয় জয়’ পশ্চিমবঙ্গে, সুশাসনের প্রতিশ্রুতি বিজেপির

আপডেট সময় : ০১:৩৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ৪ মে ২০২৬