১০:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ০৩ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::

মসজিদে ঢুকে ফজরের নামাজরত মুসল্লিকে হ’ত্যা, আটক ১

মৌলভীবাজার প্রতিনিধি :
  • আপডেট সময় : ০৩:৫৪:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬
  • / 10
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ভূনবীর ইউনিয়নের লইয়ারকুল এলাকার ফুরকানীয়া জামে মসজিদে ফজরের নামাজ আদায়ের সময় হাফিজ উল্লা (৮০) নামে এক মুসল্লিকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

রোববার (৩ মে) ভোরে ফজরের নামাজ চলাকালে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নামাজ চলাকালে হঠাৎ করে জসিম নামের এক যুবক ধারালো অস্ত্র নিয়ে মসজিদে প্রবেশ করে। প্রথমে সে বাহার মিয়া নামে এক মুসল্লির ওপর হামলা চালায়। পরে বাহার মিয়া মসজিদ থেকে বেরিয়ে গেলে জসিম তার হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে হাফিজ উল্লার ওপর আঘাত করে। এতে তিনি গুরুতর আহত হয়ে মসজিদের ভেতরে লুটিয়ে পড়েন। পরে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার পর অভিযুক্ত জসিম পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশ তাকে আটক করে।

এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে শ্রীমঙ্গল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম মুন্না বলেন, ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছাই। অভিযোগের ভিত্তিতে প্রধান অভিযুক্ত জসিম মিয়াকে আটক করা হয়েছে। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

মসজিদে ঢুকে ফজরের নামাজরত মুসল্লিকে হ’ত্যা, আটক ১

আপডেট সময় : ০৩:৫৪:৪৫ পূর্বাহ্ন, রবিবার, ৩ মে ২০২৬