০২:২৯ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo চলন্ত ট্রেনে যাত্রীকে ধর্ষণের অভিযোগ Logo গ্রীনহিল স্টেট কলেজের অধ্যক্ষ হিসেবে যোগ দিলেন মো. নিয়াজ উদ্দীন Logo হারিয়ে যায়নি চিঠি, বদলেছে শুধু রূপ : মাটির ফলক থেকে ডিজিটাল ইনবক্স Logo দুর্গম এলাকায় ডিজিটাল নজরদারি বাড়াবে বিজিবি, তৈরি হবে নিজস্ব ড্রোন সক্ষমতা- সিলেটে স্বরাষ্ট্রমন্ত্রী Logo অ্যান্টিবায়োটিক সংকট: ওষুধহীন অন্ধকার যুগের পথে মানবসভ্যতা Logo এশিয়ান গেমসে বাংলাদেশের প্রথম নারী সার্ফার ফাতিমা Logo প্যারিসে টেক্সওয়ার্ল্ড অ্যাপারেল সোর্সিং মেলা ২০২৬ শুরু, উদ্বোধন হলো বাংলাদেশ প্যাভিলিয়ন Logo গণমানুষের প্রত্যাশা পূরণে দুর্বার গতিতে ছুটে চলেছে বিএনপি Logo সিলেটে মানবাধিকারকর্মী মিনহাজ সামাদ চৌধুরী নিখোঁজ Logo বড়লেখায় বিজিবির অভিযানে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক

শ্রীমঙ্গলে নান্দনিক সৌন্দর্যের ‘দার্জিলিং টিলা’

নিজস্ব প্রতিবেদক
  • আপডেট সময় : ০৯:৩৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫
  • / 752

শ্রীমঙ্গলে এম আর খান চা বাগানে অবস্থিত “দার্জিলিং টিলা” । ছবি : আবুল কাসেম

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

‘দার্জিলিং টিলা’। নান্দনিক সৌন্দর্যের দৃষ্টিনন্দন এমন টিলা খুঁজে পাওয়া দুষ্কর। শ্রীমঙ্গলের ৪৪ টি চা বাগানের মধ্যে এই অপরূপ সুন্দর টিলাটি অন্যতম। শ্রীমঙ্গলে অনেক চা বাগানের মধ্যে একেকটি টিলা একেক রকম। প্রত্যকটিরই একটি নিজস্ব সৌন্দর্য রয়েছে।

তবে শ্রীমঙ্গল উপজেলার এম আর খান চা বাগানের এই দার্জিলিং টিলাটি ভিন্ন প্রকৃতির। ভারতের দার্জিলিং চা বাগানের মতো চারদিকে সবুজের সমারোহ, নির্জন পরিবেশ এই পর্যটন স্পটটিকে করেছে মোহনীয়।

অপরূপ সৌন্দর্য, দৃষ্টিনন্দন আর নান্দনিকতায় অনিন্দ্যসুন্দর চা বাগানের এই স্থানটি ইতোমধ্যে নজর কেড়েছে দেশবাসীর। এম আর খান চা বাগানের ৭ নম্বর সেকশনে এই দার্জিলিং টিলার অবস্থান। নিজ চোখে না দেখলে এর সৌন্দর্যের গভীরতা অনুভব করা যাবে না।

সাম্প্রতিক সময়ে এই দার্জিলিং টিলার নৈসর্গিক সৌন্দর্য উপভোগ করতে প্রতিদিন শত শত দর্শনার্থী আসছেন এই দার্জিলিং টিলায়। পর্যটকরা এখানে এসে এর অপরূপ সৌন্দর্যে মুগ্ধ হয়ে প্রকৃতির সাথে মিশে গিয়ে উপভোগ করছেন এর নয়নাভিরাম সৌন্দর্য।

ভারতের দার্জিলিং চা বাগানের মতো হওয়ায় এটির নামকরণ হয়েছে দার্জিলিং টিলা। বাগান কর্তৃপক্ষ ইতোমধ্যে টিলাটির আশপাশে পর্যটকদের জন্য কয়েকটি স্থাপনা নির্মাণ করে দিয়েছেন। ছবির মতো সুন্দর এই টিলাটি দেখতে এসে মানুষ হচ্ছেন মুগ্ধ। চলছে ফটোসেশন আর সেলফি তোলার প্রতিযোগিতা। কেউ আবার অপূর্ব সৌন্দর্যময় এ স্থানটির ভিডিও করে ফেসবুকে আপলোড করছেন। গত কিছুদিন ধরে দার্জিলিং টিলার নাম ছড়িয়ে পরায় পর্যটক, দর্শনার্থীদের আগমন বেড়েই চলেছে। প্রায় ৩০০ ফুট উচ্চতায় মনোমুগ্ধকর এ টিলার সৌন্দর্য আর প্রকৃতির সব রূপ-রঙ যেন এখানে এসে মিলে মিশে একাকার হয়ে গেছে।

যোগাযোগ ব্যবস্থা সহজ হওয়ায় বিনোদনপিয়াসী মানুষ খুব সহজেই এখানে আসতে পারছেন। সারাদেশের সাথে সড়ক ও রেলপথে শ্রীমঙ্গলের উন্নত যোগাযোগ ব্যবস্থা রয়েছে। শ্রীমঙ্গল এসে সিএনজি অটোরিকশা বা মোটরবাইক যোগে মাত্র ২০/২২ মিনিটের মধ্যে পৌঁছে যাওয়া যায় এম আর খান চা বাগানের ৭ নম্বর সেকশনে দার্জিলিং টিলায়। পরিবহন খরচও খুব কম।

পর্যটক, দর্শনার্থী ও ভ্রমণ পিপাসীদের এখন প্রথম পছন্দ দার্জিলিং টিলা। তাই এ টিলার দুর্বার আকর্ষণে ছুটে আসছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও ছাত্র-ছাত্রী। অদ্ভুত এক নির্জন পরিবেশে অবস্থিত এই টিলার আশেপাশে কোন বাড়িঘর নেই। পুরোটাই সাউন্ডলেস। ছবির মতো সাজানো-গুছানো অপরূপ সৌন্দর্যের এই দার্জিলিং টিলায় এসে প্রকৃতি প্রেমীরা হচ্ছেন মুগ্ধ।

শ্রীমঙ্গল শহর থেকে ১২ কিলোমিটার দুরে অবস্থিত এ টিলার জনপ্রিয়তা দিন দিন বাড়ছে। ছুটির দিন গুলোতে এখানে পর্যটক, দর্শনার্থী ও প্রকৃতিপ্রেমী এবং স্থানীয় মানুষের সমাগম ঘটে বেশি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

শ্রীমঙ্গলে নান্দনিক সৌন্দর্যের ‘দার্জিলিং টিলা’

আপডেট সময় : ০৯:৩৪:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মার্চ ২০২৫