০৭:১২ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কুলাউড়ায় অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারি চাল বিতরণ Logo পাহাড়ি ঢলে গোগালী ছড়া বাঁধ ভাঙন: ১৫ গ্রাম প্লাবিত, ব্যাপক ক্ষয়ক্ষতি Logo প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির চেষ্টাকালে ডাকাত নিহত Logo কুলাউড়ায় পাবলিক লাইব্রেরী পুনঃস্থাপনের দাবিতে ইউএনও বরাবরে স্মারকলিপি Logo লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম Logo কুলাউড়ায় ৯ লাখ টাকার বেশি মূল্যের ভারতীয় সিগারেট জব্দ Logo চাতলাপুর সীমান্তে বিজিবির কঠোর তৎপরতা: নিয়মবহির্ভূত মালামাল জব্দ Logo ‘পিয়াজু-মুড়ি’ দিয়েই বাজিমাত: মাস্টারশেফ ইউকে-র কোয়ার্টার ফাইনালে বাংলাদেশি বংশোদ্ভূত সাবিনা খান Logo বড়লেখায় খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু Logo বড়লেখায় পাথারিয়া বাউল-শ্রমিক শিল্পী সংগঠনের আত্মপ্রকাশ

কুলাউড়ায় অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারি চাল বিতরণ

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
  • আপডেট সময় : ০৭:০১:৪২ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
  • / 0
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের কুলাউড়া উপজেলায় টানা অতিবৃষ্টি ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে সরকারি খাদ্য সহায়তার অংশ হিসেবে চাল বিতরণ করা হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে কুলাউড়া সদর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ কার্যক্রমের আয়োজন করা হয়।

উপজেলার বিভিন্ন গ্রামের প্রায় ১৭০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এ সহায়তা বিতরণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মহিউদ্দিন। প্রথম ধাপে প্রতিটি পরিবারকে ১০ কেজি করে চাল প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক রেদোয়ান খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রাজু পাল, ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম, ইউপি সদস্য ছালিক আহমদ, হারুন আহমদ ও হাসিনা আক্তার ডলি। এছাড়াও প্রেসক্লাব কুলাউড়ার সিনিয়র সহ-সভাপতি ময়নুল হক পবন, উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মাহফুজ শাকিল, সহ-সাংগঠনিক সম্পাদক মহি উদ্দিন রিপনসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও গণমাধ্যমকর্মীরাও উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন বলেন, “প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সবসময় রয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগ লাঘবে দ্রুত সহায়তা পৌঁছে দিতে প্রশাসন সর্বাত্মকভাবে কাজ করছে।”

উল্লেখ্য, টানা বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলের কারণে গোগালী ছড়ার প্রায় ১৫০ ফুট বাঁধ ভেঙে কুলাউড়া সদর ইউনিয়নের বাগাজুরা, হাসনপুর, শ্রীপুর, করের গ্রাম, মিনারমহল, সৈয়দপুর, গাজিপুর, পুরন্দপুর, হরিপুর, বড়কাপন এবং জয়চন্ডী ইউনিয়নের দানাপুর, কামারকান্দি ও লামাগাঁওসহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়। এতে প্রায় ১০০ বিঘা আউশ ও বোরো ধানের ক্ষেত, বীজতলা এবং শতাধিক পুকুরের মাছ ভেসে গিয়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

নিউজটি শেয়ার করুন

কুলাউড়ায় অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারি চাল বিতরণ

আপডেট সময় : ০৭:০১:৪২ অপরাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬