০১:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo ‘ফ্যামিলি কার্ড’ এ সরকারের একটি ফ্ল্যাগশিপ প্রোগ্রাম: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী Logo ২০২৭-এর এসএসসি পরীক্ষা চলতি বছরের ডিসেম্বরে: শিক্ষামন্ত্রী Logo জামায়াতকে রাজনৈতিকভাবে নির্মূলে কাজ করতে হবে: মির্জা ফখরুল Logo যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টিও মারা গেছেন Logo উৎসবমুখর পরিবেশে শুরু হলো আব্দুল মুক্তাদির স্মৃতি ফুটবল টুর্নামেন্ট Logo এমপিদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রীর নির্দেশ Logo বড়লেখায় ঝড়ে ক্ষতিগ্রস্ত বিদ্যুৎ লাইন মেরামতে দেরি হওয়ায় লাইনম্যানকে হুমকি ও অপপ্রচার Logo ভাওয়াল শালবন হত্যার বিচার চাই Logo সিলেটের ৮ চা-কন্যার সাফল্য Logo ৭ বীরশ্রেষ্ঠের নামে জাতীয় সংসদের গ্যালারির নামকরণ

২০২৭-এর এসএসসি পরীক্ষা চলতি বছরের ডিসেম্বরে: শিক্ষামন্ত্রী

ষাটমাকন্ঠ ডেস্ক
  • আপডেট সময় : ১১:২৪:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬
  • / 4
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দেশের শিক্ষা ব্যবস্থায় সেশনজট নিরসনে ২০২৭ সালের এসএসসি ও সমমান পরীক্ষা নির্ধারিত সময়ের আগেই অর্থাৎ চলতি বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. এহছানুল হক মিলন।

শনিবার (২৫ এপ্রিল) সচিবালয়ে এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বদলি সংক্রান্ত নীতিমালা নিয়ে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, শিক্ষার্থীদের জীবন থেকে সেশনজটের অভিশাপ দূর করতে আমরা বদ্ধপরিকর। করোনা পরবর্তী সময়ে এবং বিভিন্ন রাজনৈতিক পরিস্থিতির কারণে পরীক্ষার যে সময়সূচি এলোমেলো হয়ে গিয়েছিল, তা পুনরায় স্বাভাবিক ছন্দে ফিরিয়ে আনতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। ২০২৭ সালের এসএসসি পরীক্ষা আমরা চলতি বছরের ডিসেম্বরেই শেষ করতে চাই।

একই কারণে ২০২৭ সালের উচ্চ মাধ্যমিক (এইচএসসি) পরীক্ষাও এগিয়ে আনা হবে বলে জানান মন্ত্রী। তবে এইচএসসি পরীক্ষা ঠিক কবে নাগাদ শুরু হতে পারে, সে বিষয়ে কিছু জানাননি তিনি।

এর আগে মন্ত্রী এমপিওভুক্ত শিক্ষকদের দীর্ঘদিনের দাবি ‘বদলি নীতিমালা’ নিয়ে মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। তিনি জানান, শিক্ষকদের বদলি প্রক্রিয়াকে আরও স্বচ্ছ ও জনবান্ধব করতে নতুন নীতিমালা দ্রুত কার্যকর করা হবে।

নিউজটি শেয়ার করুন

২০২৭-এর এসএসসি পরীক্ষা চলতি বছরের ডিসেম্বরে: শিক্ষামন্ত্রী

আপডেট সময় : ১১:২৪:১০ পূর্বাহ্ন, শনিবার, ২৫ এপ্রিল ২০২৬