০৮:২৪ অপরাহ্ন, শনিবার, ৩০ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মইনুল ইসলাম Logo পাহাড় ও সমতলে উন্নয়ন করা বর্তমান সরকারের লক্ষ্য, থাকবেনা কোনো বৈষম্য- মন্ত্রী দীপেন দেওয়ান Logo এনসিপির জুড়ী উপজেলা আহ্বায়ক কমিটি অনুমোদন Logo কুলাউড়ায় এমপি কর্তৃক সাংবাদিকদের ঈদ উপহার নিয়ে পরিকল্পিতভাবে ধুম্রজাল তৈরী করার অপচেষ্টা Logo কোরবানির মাংস বণ্টন নিয়ে বিরোধ: ঈদের নামাজ বাদ দিয়ে সংঘর্ষ, আহত ২৮ Logo বড়লেখায় গভীর রাতে সড়কে নিসচা, লক্ষ্য একটাই মানুষের নির্বিঘ্ন যাত্রা Logo ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন এমপি শওকতুল ইসলাম Logo কুলাউড়া পৌরবাসীকে ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন জয়নাল আবেদীন বাচ্চু Logo ঈদুল আজহা’র শুভেচ্ছা জানালেন ষাটমাকন্ঠ পত্রিকার সম্পাদক ও বার্তা সম্পাদক Logo শেষ মূহুর্তে জমে ওঠেছে পশুর হাট; কোরবানির হাট কাঁপাচ্ছে নাসীরুদ্দীন পাটওয়ারী

আধুনিক কৃষি অঞ্চলে রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, এমপি।

জুড়ীতে ৭৬৮ কৃষকের মাঝে কার্ড বিতরণ

খোর্শেদ আলম, জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি
  • আপডেট সময় : ০১:২০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬
  • / 74
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

মৌলভীবাজারের জুড়ী উপজেলাকে একটি আধুনিক কৃষি অঞ্চলে রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, এমপি। তিনি বলেছেন, “আমরা চাই জুড়ীতে একটি কৃষি বিপ্লব ঘটুক। কৃষকদের প্রয়োজনীয় সব ধরনের সহায়তা দিতে সরকার প্রস্তুত।”

তিনি আরও জানান, জুড়ীকে দেশের একটি গুরুত্বপূর্ণ কৃষি অঞ্চলে পরিণত করার পরিকল্পনা রয়েছে এবং ভবিষ্যতে এটিকে একটি বৃহৎ কৃষি কেন্দ্র হিসেবে ঘোষণা দেওয়ার উদ্যোগ নেওয়া হবে। কৃষি উৎপাদন বৃদ্ধির পাশাপাশি বিদেশে দক্ষ কৃষিশ্রমিকের চাহিদার বিষয়টি উল্লেখ করে মন্ত্রী বলেন, মালয়েশিয়াসহ বিভিন্ন দেশে প্রশিক্ষিত জনশক্তির ব্যাপক চাহিদা রয়েছে। এ লক্ষ্যে জুড়ীতে একটি আধুনিক কৃষক প্রশিক্ষণ কেন্দ্র স্থাপনের ওপর গুরুত্বারোপ করেন তিনি, যেখানে কৃষি বিষয়ক প্রশিক্ষণের পাশাপাশি বিদেশি ভাষা শিক্ষার ব্যবস্থাও থাকবে।

বাংলা ১৪৩৩ বঙ্গাব্দ উপলক্ষে মঙ্গলবার (১৪ এপ্রিল ২০২৬) জুড়ী উপজেলার ফুলতলা এলাকার বশির উল্লাহ উচ্চ বিদ্যালয় মাঠে কৃষক কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার-১ আসনের সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ, মৌলভীবাজার-২ আসনের সংসদ সদস্য মোঃ শওকতুল ইসলাম এবং মৌলভীবাজার-৪ আসনের সংসদ সদস্য মোঃ মুজিবুর রহমান চৌধুরীসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এ সময় বক্তব্যে সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ (মিঠু) বলেন, এ অঞ্চলে কমলা, জাম্বুরাসহ বিভিন্ন লেবুজাতীয় ফসলের চাষ ব্যাপকভাবে হয়ে থাকে। চলতি মৌসুমে তরমুজের বাম্পার ফলন হয়েছে উল্লেখ করে তিনি ভবিষ্যতে কৃষি উৎপাদন আরও বাড়ানোর আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে মোট ৭৬৮ জন কৃষকের মাঝে কৃষক কার্ড বিতরণ করা হয়। বক্তারা বলেন, এই কার্ডের মাধ্যমে কৃষকরা সহজেই সরকারি ভর্তুকি, কৃষিঋণ, প্রশিক্ষণসহ বিভিন্ন সুবিধা সরাসরি গ্রহণ করতে পারবেন।

জেলা প্রশাসন মৌলভীবাজার ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে স্থানীয় কৃষকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

আধুনিক কৃষি অঞ্চলে রূপান্তরের প্রত্যয় ব্যক্ত করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, এমপি।

জুড়ীতে ৭৬৮ কৃষকের মাঝে কার্ড বিতরণ

আপডেট সময় : ০১:২০:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬