০৮:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ০১ মে ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ৫২ বিজিবির খাদ্য ও আর্থিক সহায়তা প্রদান Logo কুলাউড়ায় অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্তদের মাঝে সরকারি চাল বিতরণ Logo পাহাড়ি ঢলে গোগালী ছড়া বাঁধ ভাঙন: ১৫ গ্রাম প্লাবিত, ব্যাপক ক্ষয়ক্ষতি Logo প্রবাসীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতির চেষ্টাকালে ডাকাত নিহত Logo কুলাউড়ায় পাবলিক লাইব্রেরী পুনঃস্থাপনের দাবিতে ইউএনও বরাবরে স্মারকলিপি Logo লন্ডনের টাওয়ার হ্যামলেটস’র ল্যান্সবারী ওয়ার্ডে ‘আস্থা ও ভরসার’ প্রতীক কায়ছল ইসলাম Logo কুলাউড়ায় ৯ লাখ টাকার বেশি মূল্যের ভারতীয় সিগারেট জব্দ Logo চাতলাপুর সীমান্তে বিজিবির কঠোর তৎপরতা: নিয়মবহির্ভূত মালামাল জব্দ Logo ‘পিয়াজু-মুড়ি’ দিয়েই বাজিমাত: মাস্টারশেফ ইউকে-র কোয়ার্টার ফাইনালে বাংলাদেশি বংশোদ্ভূত সাবিনা খান Logo বড়লেখায় খেলতে গিয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু

হাকালুকি হাওরে বেড়েছে পরিযায়ী ও জলচর পাখির সংখ্যা, ঝুঁকি কমার দাবি শুমারি দলের

খোর্শেদ আলম, জুড়ী প্রতিনিধি :
  • আপডেট সময় : ০৪:২২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬
  • / 104
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ হাওর হাকালুকি হাওর–এ এবারের পাখিশুমারিতে মিলেছে আশাব্যঞ্জক চিত্র। গত বছরের তুলনায় জলচর ও পরিযায়ী পাখির সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে বলে দাবি করেছে শুমারি দল। একই সঙ্গে আগের মতো বিষটোপ বা নিষিদ্ধ জালে আটকে পাখি মারা যাওয়ার ঘটনাও চোখে পড়েনি, যা পরিবেশ ও জীববৈচিত্র্য সংরক্ষণে ইতিবাচক অগ্রগতি হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

এ তথ্য জানিয়েছেন বাংলাদেশ বার্ড ক্লাব–এর সাধারণ সম্পাদক ও বন্যপ্রাণী গবেষক সীমান্ত দীপু।

গত ৪ ও ৫ ফেব্রুয়ারি বার্ড ক্লাবের ১২ সদস্যের একটি দল হাওরের ৪৩টি বিলে পাখিশুমারি পরিচালনা করে। এতে সহযোগিতা করে বেসরকারি সংস্থা সিএনআরএস-নবপল্লব।

শুমারিতে দেখা গেছে, এবার হাওরে ৫৩ প্রজাতির মোট ৫৪ হাজার ৪৮৬টি জলচর পাখি রয়েছে। এর মধ্যে ১৮টি স্থানীয় এবং ৩৫টি পরিযায়ী প্রজাতির। গত বছর শুমারিতে ৬০ প্রজাতির ৩৫ হাজার ২৬৮টি পাখি পাওয়া গিয়েছিল। সেই হিসাবে প্রজাতি কিছু কম হলেও মোট সংখ্যা বেড়েছে।

শুমারি দলের দাবি, চিনাউরা ও হাওরখালসহ কয়েকটি বিলে পর্যাপ্ত পানি থাকায় পাখির উপস্থিতি বেশি দেখা গেছে। অন্যদিকে, আগের বছরের মতো নিষিদ্ধ কারেন্ট জাল বা বিষটোপের ঘটনা এবার চোখে পড়েনি। সংশ্লিষ্টদের মতে, জনসচেতনতা ও নজরদারি বৃদ্ধির ফলে শিকারিদের অপতৎপরতা কমেছে।

উল্লেখ্য, প্রায় ২৮ হাজার হেক্টর আয়তনের হাকালুকি হাওর মৌলভীবাজার ও সিলেট জেলার কয়েকটি উপজেলায় বিস্তৃত। ১৯৯৯ সালে সরকার এটিকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) ঘোষণা করে।

ষাটমাকন্ঠ/রুমেল

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

হাকালুকি হাওরে বেড়েছে পরিযায়ী ও জলচর পাখির সংখ্যা, ঝুঁকি কমার দাবি শুমারি দলের

আপডেট সময় : ০৪:২২:০৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৫ মার্চ ২০২৬