০১:২২ পূর্বাহ্ন, শনিবার, ১৩ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo বিশ্বকাপের মঞ্চে সিলেটের সঞ্জয় Logo বড়লেখা বালিকা উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন Logo সরকার এবারের বাজেটে শিক্ষাখাতে সর্বোচ্চ বরাদ্দ রেখেছে- নাসির উদ্দিন আহমেদ Logo মৌলভীবাজারে ঘুমন্ত নারীকে সংঘবদ্ধ ধর্ষণ: দুই আসামি গ্রেপ্তার Logo সীমান্ত হত্যা ও পুশইনের প্রতিবাদে ফুলতলা বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ Logo সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন কয়েস লোদী Logo কুলাউড়ায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত Logo বড়লেখায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত Logo ব্রাহ্মণবাড়িয়ায় ‘ব্রাজিল বাড়ি’ Logo চার বছরের অপেক্ষার অবসান, ২০২৬ ফুটবল বিশ্বকাপের পর্দা উঠছে আজ

নির্বাচনে হারলেও ফুল দিয়ে বিজয়ীকে শুভেচ্ছা জানালেন শিশির মনির

ষাটমাকন্ঠ ডেস্ক
  • আপডেট সময় : ১২:৪৯:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / 199

তিনি স্বশরীরে গিয়ে বিএনপির বিজয়ী প্রার্থী নাছির উদ্দিন চৌধুরীকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান এবং মিষ্টিমুখ করেন।

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সুনামগঞ্জ-২ (দিরাই–শাল্লা) আসনের নির্বাচনে পরাজিত হলেও বিজয়ী প্রার্থীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানিয়ে সৌজন্যের নজির স্থাপন করেছেন জামায়াতে ইসলামীর প্রার্থী শিশির মনির।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) তিনি স্বশরীরে গিয়ে বিএনপির বিজয়ী প্রার্থী নাছির উদ্দিন চৌধুরীকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানান এবং মিষ্টিমুখ করেন।

নির্বাচনের রাতেই শিশির মনির তাঁর ব্যক্তিগত ফেসবুক আইডিতে এক স্ট্যাটাসে বিজয়ী প্রার্থীকে অভিনন্দন জানান। তিনি লেখেন, ’আমার আসনে বিজয়ী ধানের শীষের প্রার্থী জনাব নাছির উদ্দিন চৌধুরীকে ফুলেল শুভেচ্ছা।’ তাঁর এই বার্তায় সমর্থকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ইতিবাচক প্রতিক্রিয়া জানিয়েছেন।

শুক্রবার তাঁদের শুভেচ্ছা বিনিময় ও মিষ্টিমুখ করার ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ব্যাপক আলোচনার জন্ম দেয়। অনেকেই এ ঘটনাকে সৌজন্যপূর্ণ ও ইতিবাচক রাজনীতির উদাহরণ হিসেবে উল্লেখ করে প্রশংসা করেছেন। স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও সচেতন মহলের মতে, প্রতিদ্বন্দ্বিতার পরও পারস্পরিক সম্মান বজায় রেখে রাজনীতি করার একটি দৃষ্টান্ত স্থাপন করেছেন শিশির মনির।

স্থানীয়দের দাবি, নির্বাচনী প্রচারণার সময়ও তাঁর বক্তব্যে ব্যক্তিগত আক্রমণ বা কটূক্তি ছিল না। প্রতিপক্ষকে সম্মান জানিয়ে মানুষের হৃদয়ে জায়গা করে নেওয়ার বিষয়টি তিনি বাস্তবে প্রমাণ করেছেন।

গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনে ১১১টি কেন্দ্রের বেসরকারি ফলাফলে নাছির উদ্দিন চৌধুরী ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৯৯ হাজার ৫২২ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী শিশির মনির দাঁড়িপাল্লা প্রতীকে পেয়েছেন ৬৩ হাজার ২২০ ভোট। বাংলাদেশ কমিউনিস্ট পার্টির প্রার্থী নিরঞ্জন দাস পেয়েছেন ১ হাজার ২৩২ ভোট।

এ আসনে মোট ৫৪ দশমিক ৭৩ শতাংশ ভোটার তাঁদের ভোটাধিকার প্রয়োগ করেন। গণভোটে ‘হ্যাঁ’ ভোট পড়েছে ৬৭ হাজার ৪১০ এবং ‘না’ ভোট ৭০ হাজার ৮২৩টি।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

নির্বাচনে হারলেও ফুল দিয়ে বিজয়ীকে শুভেচ্ছা জানালেন শিশির মনির

আপডেট সময় : ১২:৪৯:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬