০৫:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬
সংবাদ শিরোনাম ::
Logo জুড়ীতে অপপ্রচার ও ষড়যন্ত্রের রাজনীতির বিরুদ্ধে উপজেলা যুবদলের বিক্ষোভ মিছিল Logo বড়লেখায় মোবাইল কোর্টে মাদক কারবারির ১৫ দিনের কারাদণ্ড Logo বড়লেখায় জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইনে ৩২ হাজার শিশুকে ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা Logo এমবাপ্পের জোড়া গোলে ইরাককে উড়িয়ে নকআউট নিশ্চিত করল ফ্রান্স Logo পে-স্কেলে বেতন বাড়ছে জুলাইয়ে, টাকা মিলবে অক্টোবরে Logo হালান্ডের জোড়া গোলে নরওয়ের জয়, নকআউটের পথে স্ক্যান্ডিনেভিয়ানরা Logo মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকে চাকরি, থাকছে নানা সুবিধা Logo সালমান শাহর মরদেহ কবর থেকে উত্তোলনের আদেশ বাতিল Logo মেসির ইতিহাস গড়া রাতে অস্ট্রিয়ার প্রতিরোধ ভেঙে শেষ ষোলোতে আর্জেন্টিনা। Logo শাহজালাল মাজারের দানের ডেগে ৩ দিনে ১৭ লাখের বেশি!

জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

বাসস
  • আপডেট সময় : ০২:০৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
  • / 163

জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান ও মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। ছবি: কোলাজ

যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের সর্বশেষ খবর জানতে ভিজিট করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলাদেশে নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন আজ বিকেলে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, ড. খলিলুর রহমান নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেনকে স্বাগত জানান এবং ঢাকায় পূর্ববর্তী দায়িত্ব পালনের সময়ে এবং ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্র সরকারের বিভিন্ন পদে দায়িত্ব পালনকালে দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নে ক্রিস্টেনসেনের অনেক অবদানের কথা স্মরণ করেন।

ড. খলিলুর রহমান আশা প্রকাশ করেন, তার বর্তমান মেয়াদকালে দুই দেশের সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছাবে।

এক ঘণ্টাব্যাপী বৈঠকে তারা বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করেন। এর মধ্যে ছিল পারস্পরিক শুল্ক চুক্তি, রোহিঙ্গাদের প্রতি সহায়তা, অভিবাসন বিষয়ক ইস্যু, যেমন— ভিসা বন্ড ও  বৈধ নথিপত্র ছাড়া অবস্থানরত বাংলাদেশিদের যুক্তরাষ্ট্র থেকে ফেরত পাঠানো, বাংলাদেশে মার্কিন ব্যবসা ও বিনিয়োগ এবং আঞ্চলিক বিষয়ে সাধারণ উদ্বেগসমূহ।

রাষ্ট্রদূত ক্রিস্টেনসেন বাংলাদেশে গণতান্ত্রিক রূপান্তরে যুক্তরাষ্ট্রের দৃঢ় সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং আসন্ন নির্বাচন ও ব্যাপক সংস্কারের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারের প্রচেষ্টার প্রশংসা করেন।

সাক্ষাৎকালে ঢাকাস্থ মার্কিন দূতাবাসের রাজনৈতিক ও অর্থনৈতিক কাউন্সেলর এরিক গিলান উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

জাতীয় নিরাপত্তা উপদেষ্টার সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আপডেট সময় : ০২:০৩:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬